Hidden Stories (বাংলা)
সর্বশেষ

৩৭০ ধারা বাতিলের বর্ষপূর্তির আগে কাশ্মীরে হাই অ্যালার্ট, স্থগিত অমরনাথ যাত্রা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬
 ৩৭০ ধারা বাতিলের বর্ষপূর্তির আগে কাশ্মীরে হাই অ্যালার্ট, স্থগিত অমরনাথ যাত্রা
ছবি সংগৃহীত

জম্মু ও কাশ্মীরঃ উপত্যকায় কী বড় আশঙ্কা? ৩৭০ ধারা বাতিলের বর্ষপূর্তির আগে জম্মু ও কাশ্মীরে জারি হাই অ্যালার্ট। পরিস্থিতি বিবেচনা করে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে অমরনাথ যাত্রাও। নিরাপত্তার কথা মাথায় রেখে একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি।


প্রশাসন সূত্রে খবর, যাত্রীদের নিরাপত্তাজনিত কারণে অমরনাথ যাত্রা আপাতত বন্ধ রাখা হয়েছে। কাশ্মীরের দিকে যাওয়া তীর্থযাত্রী এবং জম্মুমুখী বেশ কিছু যানবাহন আটকে দেওয়া হয়েছে। শুধুমাত্র বালতাল বেস ক্যাম্পে থাকা পুণ্যার্থীদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা মেনে যাত্রার অনুমতি দেওয়া হয়েছে। এছাড়াও অমরনাথ যাত্রাপথের গুরুত্বপূর্ণ রাস্তা, সংবেদনশীল এলাকাগুলিতে বাড়ানো হয়েছে নিরাপত্তা। পুলিশ ও সিআরপিএফের অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। হাই অ্যালার্টের নেপথ্যে রয়েছে ২০১৯ সালের ৫ আগস্টের ঘটনাও। ওই দিনই জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা প্রত্যাহার করেছিল কেন্দ্রীয় সরকার। একইসঙ্গে জম্মু ও কাশ্মীরকে ভাগ করে তৈরি করা হয়েছিল দুটি কেন্দ্রশাসিত অঞ্চল, জম্মু ও কাশ্মীর এবং লাদাখ। 


এই ঘটনার বর্ষপূর্তিতে উপত্যকার বিভিন্ন রাজনৈতিক দল কর্মসূচির ডাক দিয়েছে। পিপলস ডেমোক্রেটিক পার্টি (PDP) ৩৭০ ও ৩৫এ ধারা পুনর্বহাল এবং রাজনৈতিক বন্দিদের মুক্তির দাবিতে বিভিন্ন জায়গায় বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করেছে। পাশাপাশি প্রতীকী প্রতিবাদ স্বরূপ ১৫ মিনিটের ব্ল্যাকআউটের ডাকও দেওয়া হয়েছে। অন্যদিকে পূর্ণ রাজ্যের মর্যাদা ফেরানোর দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে ন্যাশনাল কনফারেন্স। তারাও এদিন উপত্যকার বিভিন্ন জায়গায় কর্মসূচির ডাক দিয়েছে।

বিষয় : Amarnath Yatra Jammu and Kashmir

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বুধবার, ০৫ আগস্ট ২০২৬


৩৭০ ধারা বাতিলের বর্ষপূর্তির আগে কাশ্মীরে হাই অ্যালার্ট, স্থগিত অমরনাথ যাত্রা

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image
জম্মু ও কাশ্মীরঃ উপত্যকায় কী বড় আশঙ্কা? ৩৭০ ধারা বাতিলের বর্ষপূর্তির আগে জম্মু ও কাশ্মীরে জারি হাই অ্যালার্ট। পরিস্থিতি বিবেচনা করে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে অমরনাথ যাত্রাও। নিরাপত্তার কথা মাথায় রেখে একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি।প্রশাসন সূত্রে খবর, যাত্রীদের নিরাপত্তাজনিত কারণে অমরনাথ যাত্রা আপাতত বন্ধ রাখা হয়েছে। কাশ্মীরের দিকে যাওয়া তীর্থযাত্রী এবং জম্মুমুখী বেশ কিছু যানবাহন আটকে দেওয়া হয়েছে। শুধুমাত্র বালতাল বেস ক্যাম্পে থাকা পুণ্যার্থীদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা মেনে যাত্রার অনুমতি দেওয়া হয়েছে। এছাড়াও অমরনাথ যাত্রাপথের গুরুত্বপূর্ণ রাস্তা, সংবেদনশীল এলাকাগুলিতে বাড়ানো হয়েছে নিরাপত্তা। পুলিশ ও সিআরপিএফের অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। হাই অ্যালার্টের নেপথ্যে রয়েছে ২০১৯ সালের ৫ আগস্টের ঘটনাও। ওই দিনই জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা প্রত্যাহার করেছিল কেন্দ্রীয় সরকার। একইসঙ্গে জম্মু ও কাশ্মীরকে ভাগ করে তৈরি করা হয়েছিল দুটি কেন্দ্রশাসিত অঞ্চল, জম্মু ও কাশ্মীর এবং লাদাখ। এই ঘটনার বর্ষপূর্তিতে উপত্যকার বিভিন্ন রাজনৈতিক দল কর্মসূচির ডাক দিয়েছে। পিপলস ডেমোক্রেটিক পার্টি (PDP) ৩৭০ ও ৩৫এ ধারা পুনর্বহাল এবং রাজনৈতিক বন্দিদের মুক্তির দাবিতে বিভিন্ন জায়গায় বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করেছে। পাশাপাশি প্রতীকী প্রতিবাদ স্বরূপ ১৫ মিনিটের ব্ল্যাকআউটের ডাকও দেওয়া হয়েছে। অন্যদিকে পূর্ণ রাজ্যের মর্যাদা ফেরানোর দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে ন্যাশনাল কনফারেন্স। তারাও এদিন উপত্যকার বিভিন্ন জায়গায় কর্মসূচির ডাক দিয়েছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত