Hidden Stories (বাংলা)
সর্বশেষ

হাওড়ায় লুকিয়ে আরও ‘হামিম’? পুলিশকে কড়া বার্তা প্রতিমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬
হাওড়ায় লুকিয়ে আরও ‘হামিম’? পুলিশকে কড়া বার্তা প্রতিমন্ত্রীর
ছবি সংগৃহীত

হাওড়া নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন মন্ত্রী উমেশ রাই। রাজ্য জুড়ে জঙ্গি কার্যকলাপের প্রসঙ্গ তুলে তিনি বলেন, হামিম মণ্ডল গ্রেপ্তার হয়েছে। কিন্তু বিপদ এখনও কাটেনি। বরং হাওড়ার অলিগলিতে হামিমের মতো আরও অনেকে লুকিয়ে রয়েছে বলে আশঙ্কা প্রকাশ করলেন উত্তর হাওড়ার বিধায়ক। 


মঙ্গলবার হাওড়া পুরসভায় সাংবাদিক বৈঠক করেন উমেশ রাই। তিনি বলেন, হামিম মণ্ডল একা নয়। হাওড়ায় এমন আরও অনেক ব্যক্তি রয়েছে, যাঁদের বিদেশি যোগাযোগ রয়েছে এবং তাঁদের কার্যকলাপ নিয়ে পুলিশের নজর দেওয়া প্রয়োজন।  এছাড়াও মন্ত্রী জানান, তাঁর কাছে কিছু তথ্য রয়েছে, যা ইতিমধ্যেই পুলিশকে দেওয়া হয়েছে। তাঁর অভিযোগ, এলাকার কয়েকজন বিদেশে থাকা ব্যক্তিদের হয়ে কাজ করছেন। তাঁদের আয়-ব্যয়ের সঙ্গে জীবনযাত্রার কোনও মিল নেই বলেও দাবি করেন তিনি। উমেশ রাইয়ের কথায়, "হঠাৎ করে এত টাকা কোথা থেকে আসছে? এত অস্ত্রই বা কোথা থেকে আসছে?" পাশাপাশি তিনি দাবি করেন, এই চক্রের মূল সূত্র পাকিস্তানে। সেখান থেকে অর্থের বিনিময়ে এ দেশের কিছু যুবক-যুবতীকে জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত করার চেষ্টা চলছে। অর্থের লোভে দেশের নিরাপত্তা বা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের গতিবিধি ফাঁস করা অত্যন্ত উদ্বেগের বিষয়। আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, বিশেষ করে সামাজিক মাধ্যমে সক্রিয় তরুণ প্রজন্মকে লক্ষ্য করে জঙ্গি সংগঠনগুলি ফাঁদ পাতছে।


পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রয়োজন হলে উমেশ রাইয়ের নিরাপত্তা আরও জোরদার করা হতে পারে। তবে মন্ত্রীর বক্তব্য, ব্যক্তিগত নিরাপত্তার চেয়ে হাওড়া শহরের অলিগলি জুড়ে নজরদারি আরও বাড়াতে হবে। হামিম মণ্ডলের মতো জঙ্গিরা যাতে মাথাচাড়া না দিয়ে উঠতে পারে, তার জন্য পুলিশ প্রশাসনকে আরও সক্রিয় হতে হবে।

বিষয় : Howrah Crime

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বুধবার, ০৫ আগস্ট ২০২৬


হাওড়ায় লুকিয়ে আরও ‘হামিম’? পুলিশকে কড়া বার্তা প্রতিমন্ত্রীর

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image
হাওড়া নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন মন্ত্রী উমেশ রাই। রাজ্য জুড়ে জঙ্গি কার্যকলাপের প্রসঙ্গ তুলে তিনি বলেন, হামিম মণ্ডল গ্রেপ্তার হয়েছে। কিন্তু বিপদ এখনও কাটেনি। বরং হাওড়ার অলিগলিতে হামিমের মতো আরও অনেকে লুকিয়ে রয়েছে বলে আশঙ্কা প্রকাশ করলেন উত্তর হাওড়ার বিধায়ক। মঙ্গলবার হাওড়া পুরসভায় সাংবাদিক বৈঠক করেন উমেশ রাই। তিনি বলেন, হামিম মণ্ডল একা নয়। হাওড়ায় এমন আরও অনেক ব্যক্তি রয়েছে, যাঁদের বিদেশি যোগাযোগ রয়েছে এবং তাঁদের কার্যকলাপ নিয়ে পুলিশের নজর দেওয়া প্রয়োজন।  এছাড়াও মন্ত্রী জানান, তাঁর কাছে কিছু তথ্য রয়েছে, যা ইতিমধ্যেই পুলিশকে দেওয়া হয়েছে। তাঁর অভিযোগ, এলাকার কয়েকজন বিদেশে থাকা ব্যক্তিদের হয়ে কাজ করছেন। তাঁদের আয়-ব্যয়ের সঙ্গে জীবনযাত্রার কোনও মিল নেই বলেও দাবি করেন তিনি। উমেশ রাইয়ের কথায়, "হঠাৎ করে এত টাকা কোথা থেকে আসছে? এত অস্ত্রই বা কোথা থেকে আসছে?" পাশাপাশি তিনি দাবি করেন, এই চক্রের মূল সূত্র পাকিস্তানে। সেখান থেকে অর্থের বিনিময়ে এ দেশের কিছু যুবক-যুবতীকে জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত করার চেষ্টা চলছে। অর্থের লোভে দেশের নিরাপত্তা বা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের গতিবিধি ফাঁস করা অত্যন্ত উদ্বেগের বিষয়। আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, বিশেষ করে সামাজিক মাধ্যমে সক্রিয় তরুণ প্রজন্মকে লক্ষ্য করে জঙ্গি সংগঠনগুলি ফাঁদ পাতছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রয়োজন হলে উমেশ রাইয়ের নিরাপত্তা আরও জোরদার করা হতে পারে। তবে মন্ত্রীর বক্তব্য, ব্যক্তিগত নিরাপত্তার চেয়ে হাওড়া শহরের অলিগলি জুড়ে নজরদারি আরও বাড়াতে হবে। হামিম মণ্ডলের মতো জঙ্গিরা যাতে মাথাচাড়া না দিয়ে উঠতে পারে, তার জন্য পুলিশ প্রশাসনকে আরও সক্রিয় হতে হবে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত