Hidden Stories (বাংলা)
সর্বশেষ

মাথায় তাল পড়ে মৃত্যু ১৩ মাসের শিশুর, মর্মান্তিক ঘটনায় শোকস্তব্ধ আমতা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬
মাথায় তাল পড়ে মৃত্যু ১৩ মাসের শিশুর, মর্মান্তিক ঘটনায় শোকস্তব্ধ আমতা
ছবি সংগৃহীত

হাওড়া: এক মুহূর্তেই নিভে গেল ১৩ মাসের একটি প্রাণ। বাড়ি ফেরার পথে আচমকা মাথায় তাল পড়ে মৃত্যু হল এক শিশুকন্যার। মঙ্গলবার সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকল হাওড়ার আমতা। 

ঘটনাটি ঘটেছে আমতা ২ নম্বর ব্লকের জয়পুর থানার অন্তর্গত অমরাগড়ি গ্রাম পঞ্চায়েতের ঘনশ্যামচক এলাকায়। মৃত শিশুর নাম আকিফা সুলতানা। বয়স মাত্র ১৩ মাস। পরিবার সূত্রে খবর, আকিফাকে প্যারাম্বুলেটরে বসিয়ে তার দিদি বাড়ির বাইরে নিয়ে গিয়েছিল। কিছুক্ষণ পরে বাড়ি ফেরার পথে হঠাৎই রাস্তার ধারে থাকা একটি তালগাছ থেকে একটি পাকা তাল শিশুটির মাথায় এসে পড়ে। গুরুতর জখম হয়ে রক্তাক্ত অবস্থায় প্যারাম্বুলেটরেই লুটিয়ে পড়ে আকিফা। তাঁকে দ্রুত উদ্ধার করে নিয়ে যাওয়া হয় অমরাগড়ি বিভূতিভূষণ ধর গ্রামীণ হাসপাতালে। সেখান থেকে অবস্থার অবনতি হওয়ায় কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তবে কিছুতেই কোনও লাভ হয়নি। গতকাল রাতে হাসপাতালেই মৃত্যু হয় শিশুটির।


ঘটনার পর এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই রাস্তার ধারে থাকা তালগাছটি কেটে ফেলার দাবি জানানো হয়েছিল। কিন্তু সেই দাবি গুরুত্ব পায়নি। দুর্ঘটনার পর গাছের মালিকের বাড়ির সামনে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। খবর পেয়ে জয়পুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মৃত শিশুর দাদু শেখ শারুক আলির অভিযোগ, "রাস্তার পাশে তালগাছটি বিপজ্জনক হয়ে উঠেছিল। একাধিকবার গাছ কাটার কথা বলা হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। সেই অবহেলারই বলি হল আমাদের নাতনি।"

বিষয় : Accident Howrah

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বুধবার, ০৫ আগস্ট ২০২৬


মাথায় তাল পড়ে মৃত্যু ১৩ মাসের শিশুর, মর্মান্তিক ঘটনায় শোকস্তব্ধ আমতা

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image
হাওড়া: এক মুহূর্তেই নিভে গেল ১৩ মাসের একটি প্রাণ। বাড়ি ফেরার পথে আচমকা মাথায় তাল পড়ে মৃত্যু হল এক শিশুকন্যার। মঙ্গলবার সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকল হাওড়ার আমতা। ঘটনাটি ঘটেছে আমতা ২ নম্বর ব্লকের জয়পুর থানার অন্তর্গত অমরাগড়ি গ্রাম পঞ্চায়েতের ঘনশ্যামচক এলাকায়। মৃত শিশুর নাম আকিফা সুলতানা। বয়স মাত্র ১৩ মাস। পরিবার সূত্রে খবর, আকিফাকে প্যারাম্বুলেটরে বসিয়ে তার দিদি বাড়ির বাইরে নিয়ে গিয়েছিল। কিছুক্ষণ পরে বাড়ি ফেরার পথে হঠাৎই রাস্তার ধারে থাকা একটি তালগাছ থেকে একটি পাকা তাল শিশুটির মাথায় এসে পড়ে। গুরুতর জখম হয়ে রক্তাক্ত অবস্থায় প্যারাম্বুলেটরেই লুটিয়ে পড়ে আকিফা। তাঁকে দ্রুত উদ্ধার করে নিয়ে যাওয়া হয় অমরাগড়ি বিভূতিভূষণ ধর গ্রামীণ হাসপাতালে। সেখান থেকে অবস্থার অবনতি হওয়ায় কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তবে কিছুতেই কোনও লাভ হয়নি। গতকাল রাতে হাসপাতালেই মৃত্যু হয় শিশুটির।ঘটনার পর এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই রাস্তার ধারে থাকা তালগাছটি কেটে ফেলার দাবি জানানো হয়েছিল। কিন্তু সেই দাবি গুরুত্ব পায়নি। দুর্ঘটনার পর গাছের মালিকের বাড়ির সামনে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। খবর পেয়ে জয়পুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মৃত শিশুর দাদু শেখ শারুক আলির অভিযোগ, "রাস্তার পাশে তালগাছটি বিপজ্জনক হয়ে উঠেছিল। একাধিকবার গাছ কাটার কথা বলা হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। সেই অবহেলারই বলি হল আমাদের নাতনি।"

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত