Hidden Stories (বাংলা)
সর্বশেষ

মেট্রোয় মহিলা সহযাত্রীর সাথে অসভ্যতামি! প্রাক্তন বঙ্গ ক্রিকেট কোচের এমন কীর্তিতে তোলপাড় রাজ্য

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬
মেট্রোয় মহিলা সহযাত্রীর সাথে অসভ্যতামি! প্রাক্তন বঙ্গ ক্রিকেট কোচের এমন কীর্তিতে তোলপাড় রাজ্য
অভিযুক্ত কোচ জয়ন্ত ঘোষ দস্তিদার। ছবি- সংগৃহীত

কলকাতা: ভিড়ে ঠাসা চলন্ত মেট্রো কোচের ভেতর সহযাত্রী মহিলার সঙ্গে চূড়ান্ত অসভ্যতামি ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হলেন বাংলার মহিলা ক্রিকেট দলের প্রাক্তন সফল কোচ জয়ন্ত ঘোষ দস্তিদার। গত বৃহস্পতিবার সকালে মেট্রো সফর চলাকালীন এক মহিলা যাত্রীর সঙ্গে আপত্তিকর আচরণ করার অভিযোগে হাতেনাতে পাকড়াও হন তিনি। সহযাত্রীরাই তাঁকে ধরে সেন্ট্রাল স্টেশনে রেল পুলিশ ও বৌবাজার থানার হাতে তুলে দেন। এরপর ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে বিচারক তাঁকে আগামী ১৭ আগস্ট পর্যন্ত জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

একসময় রাজস্থান ও বাংলার হয়ে রঞ্জি ট্রফি খেলা এবং ভারত অনূর্ধ্ব-১৯ দলে রাহুল দ্রাবিড়ের সতীর্থ হিসেবে মাঠ কাঁপানো জয়ন্ত পরবর্তী সময়ে কোচ হিসেবে পান আকাশছোঁয়া সাফল্য। তাঁর কোচিংয়েই বাংলার সিনিয়র ও অনূর্ধ্ব-২৩ মহিলা দল একই বছরে চ্যাম্পিয়ন হওয়ার বিরল কৃতিত্ব অর্জন করে। তবে খেলার মাঠে সাফল্য পেলেও তাঁর সঙ্গে বিতর্কের যোগ নতুন নয়। এর আগেও অনূর্ধ্ব-১৫ মহিলা দলের কোচ থাকাকালীন এক মহিলা ফিজিওর সাথে শ্লীলতাহানির অভিযোগে বরখাস্ত হয়েছিলেন তিনি। এবার চলন্ত মেট্রোর কামরায় ফের মহিলার শ্লীলতাহানির অভিযোগে শ্রীঘরে যেতে হলো এই প্রাক্তন কোচকে, যা ক্রীড়ামহলে তীব্র ধিক্কার ও আলোড়ন সৃষ্টি করেছে।


হিডেন স্টোরিজ নিউজ

বিষয় : KolkataMetro KolkataNews CrimeNews HiddenStoriesNews bengalcricket JayantaGhoshDastidar

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ০৯ আগস্ট ২০২৬


মেট্রোয় মহিলা সহযাত্রীর সাথে অসভ্যতামি! প্রাক্তন বঙ্গ ক্রিকেট কোচের এমন কীর্তিতে তোলপাড় রাজ্য

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image
কলকাতা: ভিড়ে ঠাসা চলন্ত মেট্রো কোচের ভেতর সহযাত্রী মহিলার সঙ্গে চূড়ান্ত অসভ্যতামি ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হলেন বাংলার মহিলা ক্রিকেট দলের প্রাক্তন সফল কোচ জয়ন্ত ঘোষ দস্তিদার। গত বৃহস্পতিবার সকালে মেট্রো সফর চলাকালীন এক মহিলা যাত্রীর সঙ্গে আপত্তিকর আচরণ করার অভিযোগে হাতেনাতে পাকড়াও হন তিনি। সহযাত্রীরাই তাঁকে ধরে সেন্ট্রাল স্টেশনে রেল পুলিশ ও বৌবাজার থানার হাতে তুলে দেন। এরপর ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে বিচারক তাঁকে আগামী ১৭ আগস্ট পর্যন্ত জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।একসময় রাজস্থান ও বাংলার হয়ে রঞ্জি ট্রফি খেলা এবং ভারত অনূর্ধ্ব-১৯ দলে রাহুল দ্রাবিড়ের সতীর্থ হিসেবে মাঠ কাঁপানো জয়ন্ত পরবর্তী সময়ে কোচ হিসেবে পান আকাশছোঁয়া সাফল্য। তাঁর কোচিংয়েই বাংলার সিনিয়র ও অনূর্ধ্ব-২৩ মহিলা দল একই বছরে চ্যাম্পিয়ন হওয়ার বিরল কৃতিত্ব অর্জন করে। তবে খেলার মাঠে সাফল্য পেলেও তাঁর সঙ্গে বিতর্কের যোগ নতুন নয়। এর আগেও অনূর্ধ্ব-১৫ মহিলা দলের কোচ থাকাকালীন এক মহিলা ফিজিওর সাথে শ্লীলতাহানির অভিযোগে বরখাস্ত হয়েছিলেন তিনি। এবার চলন্ত মেট্রোর কামরায় ফের মহিলার শ্লীলতাহানির অভিযোগে শ্রীঘরে যেতে হলো এই প্রাক্তন কোচকে, যা ক্রীড়ামহলে তীব্র ধিক্কার ও আলোড়ন সৃষ্টি করেছে।হিডেন স্টোরিজ নিউজ

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত