Hidden Stories (বাংলা)
সর্বশেষ

‘১ কোটি পেলেই শেষ করব হিমন্তকে!’ মুখ্যমন্ত্রীর স্বাধীনতা দিবসের ভাষণে খুনের হুমকি দেওয়া দর্জি গ্রেফতার, আটক আরও ৩

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬
‘১ কোটি পেলেই শেষ করব হিমন্তকে!’ মুখ্যমন্ত্রীর স্বাধীনতা দিবসের ভাষণে খুনের হুমকি দেওয়া দর্জি গ্রেফতার, আটক আরও ৩
ছবি সংগৃহীত

মরিগাঁও: অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাকে সমাজমাধ্যমে সরাসরি খুনের হুমকি দেওয়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল। স্বাধীনতা দিবসের দিন মুখ্যমন্ত্রীর সরকারি অনুষ্ঠান চলাকালীন এই চরম হুমকি দেওয়া হয়। ঘটনার গুরুত্ব বিচার করে দ্রুত তদন্তে নেমে মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম আব্দুল মোতালেব, পেশায় তিনি একজন দর্জি। এই ঘটনায় জড়িত সন্দেহে মরিগাঁও এলাকা থেকে অভিযুক্তের বাবা ও ভাই-সহ আরও একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।


পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্বাধীনতা দিবস উপলক্ষে গুয়াহাটির খানাপাড়া থেকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার ভাষণ সমাজমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হচ্ছিল। ঠিক সেই সময়েই কমেন্ট সেকশনে আব্দুল মোতালেব নামের অ্যাকাউন্ট থেকে ১ কোটি টাকার বিনিময়ে মুখ্যমন্ত্রীকে খুন করার হুমকি দেওয়া হয়। শুধু তাই নয়, যারা এই বিপুল টাকা দিতে ইচ্ছুক, তাদের ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করার কথাও সেখানে উল্লেখ করা হয়। এর পাশাপাশি ওই লাইভ স্ট্রিমিংয়ে পাকিস্তানপন্থী স্লোগান এবং একাধিক দেশবিরোধী মন্তব্য করা হয় বলেও গুরুতর অভিযোগ উঠেছে।


বিষয়টি নজরে আসতেই তীব্র তৎপরতা শুরু করে পুলিশের সাইবার সেল। যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এবং মোবাইল নম্বর ব্যবহার করে ওই পোস্ট করা হয়েছিল, তার তথ্য দ্রুত যাচাই-বাছাই করা হয়। নম্বর ট্র্যাক করে জানা যায়, মরিগাঁও এলাকা থেকে হুমকিটি পাঠানো হয়েছে। এরপর মরিগাঁও থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মূল অভিযুক্ত আব্দুল মোতালেবকে পাকড়াও করে। ওই অ্যাকাউন্টটি মোতালেব নিজেই পরিচালনা করছিলেন কি না, এই হুমকির নেপথ্যে কোনো বড় চক্রান্ত বা সংগঠনের মদত রয়েছে কি না এবং কী উদ্দেশ্যে দেশবিরোধী পোস্ট করা হয়েছিল—তা জানতে ধৃত ও আটক ব্যক্তিদের দফায় দফায় জেরা করছেন তদন্তকারীরা।

বিষয় : Himanta Biswa Sharma ASSAMPOLITICS assampolice deathtread

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৬ আগস্ট ২০২৬


‘১ কোটি পেলেই শেষ করব হিমন্তকে!’ মুখ্যমন্ত্রীর স্বাধীনতা দিবসের ভাষণে খুনের হুমকি দেওয়া দর্জি গ্রেফতার, আটক আরও ৩

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image
মরিগাঁও: অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাকে সমাজমাধ্যমে সরাসরি খুনের হুমকি দেওয়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল। স্বাধীনতা দিবসের দিন মুখ্যমন্ত্রীর সরকারি অনুষ্ঠান চলাকালীন এই চরম হুমকি দেওয়া হয়। ঘটনার গুরুত্ব বিচার করে দ্রুত তদন্তে নেমে মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম আব্দুল মোতালেব, পেশায় তিনি একজন দর্জি। এই ঘটনায় জড়িত সন্দেহে মরিগাঁও এলাকা থেকে অভিযুক্তের বাবা ও ভাই-সহ আরও একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্বাধীনতা দিবস উপলক্ষে গুয়াহাটির খানাপাড়া থেকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার ভাষণ সমাজমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হচ্ছিল। ঠিক সেই সময়েই কমেন্ট সেকশনে আব্দুল মোতালেব নামের অ্যাকাউন্ট থেকে ১ কোটি টাকার বিনিময়ে মুখ্যমন্ত্রীকে খুন করার হুমকি দেওয়া হয়। শুধু তাই নয়, যারা এই বিপুল টাকা দিতে ইচ্ছুক, তাদের ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করার কথাও সেখানে উল্লেখ করা হয়। এর পাশাপাশি ওই লাইভ স্ট্রিমিংয়ে পাকিস্তানপন্থী স্লোগান এবং একাধিক দেশবিরোধী মন্তব্য করা হয় বলেও গুরুতর অভিযোগ উঠেছে।বিষয়টি নজরে আসতেই তীব্র তৎপরতা শুরু করে পুলিশের সাইবার সেল। যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এবং মোবাইল নম্বর ব্যবহার করে ওই পোস্ট করা হয়েছিল, তার তথ্য দ্রুত যাচাই-বাছাই করা হয়। নম্বর ট্র্যাক করে জানা যায়, মরিগাঁও এলাকা থেকে হুমকিটি পাঠানো হয়েছে। এরপর মরিগাঁও থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মূল অভিযুক্ত আব্দুল মোতালেবকে পাকড়াও করে। ওই অ্যাকাউন্টটি মোতালেব নিজেই পরিচালনা করছিলেন কি না, এই হুমকির নেপথ্যে কোনো বড় চক্রান্ত বা সংগঠনের মদত রয়েছে কি না এবং কী উদ্দেশ্যে দেশবিরোধী পোস্ট করা হয়েছিল—তা জানতে ধৃত ও আটক ব্যক্তিদের দফায় দফায় জেরা করছেন তদন্তকারীরা।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত