Hidden Stories (বাংলা)
সর্বশেষ

৫ লক্ষ টাকা নিয়ে চাকরি দেওয়ার অভিযোগ, দু'মাসেই ছাঁটাই; বিতর্কের কেন্দ্রে প্রাক্তন মন্ত্রী

 ৫ লক্ষ টাকা নিয়ে চাকরি দেওয়ার অভিযোগ, দু'মাসেই ছাঁটাই; বিতর্কের কেন্দ্রে প্রাক্তন মন্ত্রী
FILE IMAGE

পশ্চিম মেদিনীপুর: চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে লক্ষাধিক টাকা নেওয়ার অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুরের সবংয়ে। প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল নেতা মানস রঞ্জন ভুঁইয়া এবং তাঁর ঘনিষ্ঠ বলে পরিচিত দুই স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলে সবং থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এলাকার এক বাসিন্দা।


অভিযোগকারী বিকাশ কুমার টুং, সবং বিধানসভার অন্তর্গত বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা। তাঁর দাবি, স্ত্রী মঞ্জু সাহু টুংকে চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে পাঁচ লক্ষ টাকা নেওয়া হয়েছিল। অভিযোগ অনুযায়ী, তৎকালীন মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়ার মধ্যস্থতায় তৃণমূল নেতা শেখ আবু কালাম বক্স এবং ভোলানাথ দে এই প্রক্রিয়ায় যুক্ত ছিলেন।


অভিযোগপত্রে বলা হয়েছে, ২০২৬ সালের ১ মার্চ ‘CISB Services Private Limited’-এর অধীনে স্টুয়ার্ড পদে কাজে যোগ দেন মঞ্জু সাহু টুং। তাঁকে তেমাথানী ইরিগেশন বাংলোয় নিয়োগ করা হয়েছিল বলে দাবি পরিবারের। চাকরিতে যোগদানের পর নিয়মিত কাজও করছিলেন তিনি। তাঁর ওয়ার্কম্যান রেজিস্টার নম্বরও ছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। কিন্তু পরিবারের দাবি, চাকরিতে যোগদানের মাত্র দু'মাসের মাথায় গত ৬ মে হঠাৎ তাঁকে জানানো হয় যে তাঁর চাকরি বাতিল করা হয়েছে। এমনকি চাকরি বাতিলের নির্দেশ হোয়াটসঅ্যাপ মারফত পাঠানো হয় বলেও অভিযোগ। মার্চ মাসের বেতন হিসেবে তাঁর ব্যাংক অ্যাকাউন্টে ১০ হাজার ৭৪৭ টাকা জমা পড়েছিল বলেও দাবি করা হয়েছে।


‘বারবার অভিযোগ মানেই কিছু তো আছে’— কল্যাণ ইস্যুতে দিলীপ


অভিযোগকারীর বক্তব্য, চাকরি চলে যাওয়ার পর থেকে পরিবারটি চরম মানসিক, আর্থিক এবং সামাজিক সংকটের মধ্যে রয়েছে। তাঁর স্ত্রী মানসিক অবসাদে ভুগছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। ঘটনার জেরে সবং থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে। তবে এই অভিযোগ প্রসঙ্গে প্রাক্তন মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া কিংবা অভিযুক্ত দুই তৃণমূল নেতার কোনও প্রতিক্রিয়া এখনও পর্যন্ত পাওয়া যায়নি।


হিডেন স্টোরিজ নিউজ

বিষয় : westbengal BengalPolitics paschim medinipur jobscam manasbhUYIAN

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বুধবার, ১৭ জুন ২০২৬


৫ লক্ষ টাকা নিয়ে চাকরি দেওয়ার অভিযোগ, দু'মাসেই ছাঁটাই; বিতর্কের কেন্দ্রে প্রাক্তন মন্ত্রী

প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

featured Image
পশ্চিম মেদিনীপুর: চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে লক্ষাধিক টাকা নেওয়ার অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুরের সবংয়ে। প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল নেতা মানস রঞ্জন ভুঁইয়া এবং তাঁর ঘনিষ্ঠ বলে পরিচিত দুই স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলে সবং থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এলাকার এক বাসিন্দা।অভিযোগকারী বিকাশ কুমার টুং, সবং বিধানসভার অন্তর্গত বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা। তাঁর দাবি, স্ত্রী মঞ্জু সাহু টুংকে চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে পাঁচ লক্ষ টাকা নেওয়া হয়েছিল। অভিযোগ অনুযায়ী, তৎকালীন মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়ার মধ্যস্থতায় তৃণমূল নেতা শেখ আবু কালাম বক্স এবং ভোলানাথ দে এই প্রক্রিয়ায় যুক্ত ছিলেন।অভিযোগপত্রে বলা হয়েছে, ২০২৬ সালের ১ মার্চ ‘CISB Services Private Limited’-এর অধীনে স্টুয়ার্ড পদে কাজে যোগ দেন মঞ্জু সাহু টুং। তাঁকে তেমাথানী ইরিগেশন বাংলোয় নিয়োগ করা হয়েছিল বলে দাবি পরিবারের। চাকরিতে যোগদানের পর নিয়মিত কাজও করছিলেন তিনি। তাঁর ওয়ার্কম্যান রেজিস্টার নম্বরও ছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। কিন্তু পরিবারের দাবি, চাকরিতে যোগদানের মাত্র দু'মাসের মাথায় গত ৬ মে হঠাৎ তাঁকে জানানো হয় যে তাঁর চাকরি বাতিল করা হয়েছে। এমনকি চাকরি বাতিলের নির্দেশ হোয়াটসঅ্যাপ মারফত পাঠানো হয় বলেও অভিযোগ। মার্চ মাসের বেতন হিসেবে তাঁর ব্যাংক অ্যাকাউন্টে ১০ হাজার ৭৪৭ টাকা জমা পড়েছিল বলেও দাবি করা হয়েছে।‘বারবার অভিযোগ মানেই কিছু তো আছে’— কল্যাণ ইস্যুতে দিলীপ অভিযোগকারীর বক্তব্য, চাকরি চলে যাওয়ার পর থেকে পরিবারটি চরম মানসিক, আর্থিক এবং সামাজিক সংকটের মধ্যে রয়েছে। তাঁর স্ত্রী মানসিক অবসাদে ভুগছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। ঘটনার জেরে সবং থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে। তবে এই অভিযোগ প্রসঙ্গে প্রাক্তন মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া কিংবা অভিযুক্ত দুই তৃণমূল নেতার কোনও প্রতিক্রিয়া এখনও পর্যন্ত পাওয়া যায়নি।হিডেন স্টোরিজ নিউজ

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার