রাজ্যে পালাবদলের পর প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ হতে চলেছে আগামী ২২ জুন। তার আগে বাজেটের খসড়া তৈরিতে ব্যস্ত রাজ্যের অর্থ দপ্তর। এই আবহেই দিল্লি সফরে গেলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। সূত্রের খবর, তিনি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এবং নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান তথা বিশিষ্ট অর্থনীতিবিদ অশোক লাহিড়ীর সঙ্গে পৃথক বৈঠক করেছেন।
রাজ্যের আর্থিক পরিস্থিতি, কর্মসংস্থান বৃদ্ধি, শিল্পোন্নয়ন এবং কৃষি খাতের উন্নয়ন নিয়ে এই বৈঠকে আলোচনা হয়েছে বলেই মনে করছে প্রশাসনিক মহল। যদিও বৈঠকের বিস্তারিত বিষয়ে মুখ খোলেননি অর্থমন্ত্রী। তাঁর কথায়, বাংলার অর্থনীতিকে আরও শক্তিশালী করে তোলা, বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং শিল্পের প্রসার ঘটানোই এখন প্রধান লক্ষ্য। পাশাপাশি কেন্দ্র ও রাজ্যের সমন্বয়ের ওপরও জোর দিয়েছেন তিনি।
দিল্লির জোড়া বৈঠকে বাজেটের কোন কোন বিষয়ে আলোচনা হয়েছে, তা খোলসা না করলেও অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বলেন, “বাংলায় দুর্বল রাজনীতি না করে শক্তিশালী করে তুলতে হবে অর্থনীতিকে। বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থান, শিল্পের প্রসার করতে হবে। কেন্দ্র ও রাজ্য সরকারকে যৌথভাবেই নজরজদারি করতে হবে।”
১৫ বছর পর উমরপুরে কংগ্রেস কার্যালয় পুনর্দখল, উচ্ছ্বাস কর্মীদের
উল্লেখ্য, ক্ষমতায় আসার পর থেকেই এবারের বাজেটে ‘বিশেষ চমক’-এর ইঙ্গিত দিয়ে আসছে রাজ্য সরকার। বুধবার ফলতার একটি জনকল্যাণ কর্মসূচি থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও জানান, আসন্ন বাজেটে বেকার যুবক-যুবতীদের জন্য একাধিক কর্মসূচি ঘোষণা করা হবে। পাশাপাশি শিল্পের বিকাশ এবং কৃষকদের স্বার্থরক্ষার বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে জানান তিনি।

বুধবার, ১৭ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন