Hidden Stories (বাংলা)
সর্বশেষ

পার্টি অফিসে ‘তালা যুদ্ধ’, তৃণমূলকে আর্জেন্টিনার সঙ্গে তুলনা করে কটাক্ষ দিলীপের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৬
পার্টি অফিসে ‘তালা যুদ্ধ’, তৃণমূলকে আর্জেন্টিনার সঙ্গে তুলনা করে কটাক্ষ দিলীপের
ছবি সংগৃহীত

দলের প্রতীক ও তহবিল নিয়ে তৃণমূলের অন্দরে টানাপোড়েনের মধ্যেই এবার সামনে এল পার্টি অফিস দখল ঘিরে সংঘাত। শুক্রবার রাত থেকে তৃণমূলের দুই শিবিরের মধ্যে অস্থায়ী রাজ্য দপ্তরের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। এই ঘটনাকে ঘিরেই শনিবার তৃণমূলকে তীব্র আক্রমণ করেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ।


শনিবার সকালে ইকো পার্কে প্রাতঃভ্রমণে গিয়ে দিলীপ বলেন, বাড়ির মালিক কাদের অধিকার দেবেন সেটা দেখার প্রয়োজন নেই, নিজেরাই তালা মারছেন। এটা তো অন্যায়। এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ হওয়া উচিত।”  উল্লেখ্য, সায়েন্স সিটির কাছে তৃণমূল ভবনের সংস্কারের কাজ চলায় কিছুদিন আগে দলীয় রাজ্য দপ্তর অস্থায়ীভাবে মেট্রোপলিটনের একটি ভবনে সরানো হয়।

দুপুরের পরই ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, কলকাতা সহ একাধিক জেলায় জারি সতর্কতা


 অভিযোগ, শুক্রবার বিদ্রোহী শিবির সেখানে গিয়ে নতুন ব্যানার টাঙানোর পাশাপাশি গেটে তালা ঝুলিয়ে দেয়। তারপর থেকেই পরিস্থিতি ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়তে থাকে। এই প্রসঙ্গেই তৃণমূলের বিরুদ্ধে পুরনো অভিযোগ তুলে দিলীপের দাবি, ক্ষমতায় থাকাকালীন বিরোধী দলগুলির পার্টি অফিসে তালা ঝোলানো ছিল তৃণমূলের রাজনৈতিক সংস্কৃতির অংশ। তাঁর কটাক্ষ, সেই "অভ্যাস" এখনও যায়নি, শুধু এবার তা নিজেদের দলীয় অফিসেই দেখা যাচ্ছে।


এদিন তৃণমূলের বর্তমান পরিস্থিতির সঙ্গে ফুটবল বিশ্বকাপেরও তুলনা টানেন দিলীপ ঘোষ। শুক্রবার রাতে আর্জেন্টিনা ও কেপ ভার্দের ম্যাচের প্রসঙ্গ তুলে তিনি বলেন, একসময় যে দলকে সবাই অপ্রতিরোধ্য মনে করত, এখন তাদেরও কঠিন লড়াই করতে হচ্ছে। ঠিক তেমনই একসময় তৃণমূলের দাপট থাকলেও এখন দলের মধ্যেই গোষ্ঠীদ্বন্দ্ব ও ক্ষমতার লড়াই প্রকাশ্যে চলে এসেছে।

বিষয় : WestBengalPolitics TrinamoolCongress politicalcrash FIFAWORLDCUP tmcbhavan

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ০৪ জুলাই ২০২৬


পার্টি অফিসে ‘তালা যুদ্ধ’, তৃণমূলকে আর্জেন্টিনার সঙ্গে তুলনা করে কটাক্ষ দিলীপের

প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

featured Image
দলের প্রতীক ও তহবিল নিয়ে তৃণমূলের অন্দরে টানাপোড়েনের মধ্যেই এবার সামনে এল পার্টি অফিস দখল ঘিরে সংঘাত। শুক্রবার রাত থেকে তৃণমূলের দুই শিবিরের মধ্যে অস্থায়ী রাজ্য দপ্তরের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। এই ঘটনাকে ঘিরেই শনিবার তৃণমূলকে তীব্র আক্রমণ করেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ।শনিবার সকালে ইকো পার্কে প্রাতঃভ্রমণে গিয়ে দিলীপ বলেন, বাড়ির মালিক কাদের অধিকার দেবেন সেটা দেখার প্রয়োজন নেই, নিজেরাই তালা মারছেন। এটা তো অন্যায়। এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ হওয়া উচিত।”  উল্লেখ্য, সায়েন্স সিটির কাছে তৃণমূল ভবনের সংস্কারের কাজ চলায় কিছুদিন আগে দলীয় রাজ্য দপ্তর অস্থায়ীভাবে মেট্রোপলিটনের একটি ভবনে সরানো হয়।দুপুরের পরই ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, কলকাতা সহ একাধিক জেলায় জারি সতর্কতা অভিযোগ, শুক্রবার বিদ্রোহী শিবির সেখানে গিয়ে নতুন ব্যানার টাঙানোর পাশাপাশি গেটে তালা ঝুলিয়ে দেয়। তারপর থেকেই পরিস্থিতি ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়তে থাকে। এই প্রসঙ্গেই তৃণমূলের বিরুদ্ধে পুরনো অভিযোগ তুলে দিলীপের দাবি, ক্ষমতায় থাকাকালীন বিরোধী দলগুলির পার্টি অফিসে তালা ঝোলানো ছিল তৃণমূলের রাজনৈতিক সংস্কৃতির অংশ। তাঁর কটাক্ষ, সেই "অভ্যাস" এখনও যায়নি, শুধু এবার তা নিজেদের দলীয় অফিসেই দেখা যাচ্ছে।এদিন তৃণমূলের বর্তমান পরিস্থিতির সঙ্গে ফুটবল বিশ্বকাপেরও তুলনা টানেন দিলীপ ঘোষ। শুক্রবার রাতে আর্জেন্টিনা ও কেপ ভার্দের ম্যাচের প্রসঙ্গ তুলে তিনি বলেন, একসময় যে দলকে সবাই অপ্রতিরোধ্য মনে করত, এখন তাদেরও কঠিন লড়াই করতে হচ্ছে। ঠিক তেমনই একসময় তৃণমূলের দাপট থাকলেও এখন দলের মধ্যেই গোষ্ঠীদ্বন্দ্ব ও ক্ষমতার লড়াই প্রকাশ্যে চলে এসেছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার