সামাজিক মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে দুর্গাপুর থেকে এক তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের নাম মহম্মদ আশরাফ। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। পরে তাঁকে গ্রেপ্তার করে আদালতে তোলা হলে তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত।
লালগোলায় বড়সড় অস্ত্র উদ্ধার! ৩ আগ্নেয়াস্ত্র, ২১ কার্তুজ সহ গ্রেফতার ২ দুষ্কৃতী
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত মহম্মদ আশরাফ দুর্গাপুরের বেনাচিতি এলাকার মসজিদ মহল্লার বাসিন্দা। অভিযোগ, সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে করা একটি পোস্টে তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। পাশাপাশি শান্তিকুঞ্জ এলাকায় মুখ্যমন্ত্রীর উপস্থিতি নিয়েও বিতর্কিত মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ। তবে ওই পোস্টগুলির সত্যতা স্বাধীনভাবে যাচাই করেনি হিডেন স্টোরিজ নিউজ। অভিযোগ সামনে আসতেই বিজেপির স্থানীয় কর্মী-সমর্থকরা দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে সোশ্যাল মিডিয়ার পোস্ট-সহ বিভিন্ন তথ্যপ্রমাণ খতিয়ে দেখে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের পর মহম্মদ আশরাফকে গ্রেপ্তার করা হয়।
শনিবার ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে তদন্তের স্বার্থে পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়। শুনানি শেষে আদালত তাঁকে তিন দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেয়। পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার আরও তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।

শনিবার, ০৪ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন