Hidden Stories (বাংলা)
সর্বশেষ

লোহার রড ফুঁড়ে দিল ক্যাব! দ্বারকা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনায় চালকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৬
লোহার রড ফুঁড়ে দিল ক্যাব! দ্বারকা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনায় চালকের মৃত্যু
ছবি সংগৃহীত

গুরুগ্রামের দ্বারকা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল এক ক্যাব চালকের। শুক্রবার সন্ধ্যায় ঘটে এই মর্মান্তিক ঘটনা। দ্রুতগতির একটি ক্যাব নিয়ন্ত্রণ হারিয়ে সামনে চলা লোহার রড বোঝাই ছোট ট্রাকের পিছনে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় ট্রাকে থাকা লোহার রডগুলি ক্যাবের সামনের কাচ ভেঙে ভিতরে ঢুকে যায়। এর মধ্যে একটি রড চালকের শরীর ভেদ করে বেরিয়ে যায় বলে পুলিশ জানিয়েছে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।


দুর্ঘটনার সময় ক্যাবে এক মহিলা যাত্রীও ছিলেন। তিনিও গুরুতর আহত হন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ক্যাবের ভিতর থেকে চালক ও যাত্রীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকেরা চালককে মৃত বলে ঘোষণা করেন। আহত মহিলার চিকিৎসা চলছে হাসপাতালে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ক্যাবটি গুরুগ্রাম থেকে দিল্লির দিকে যাচ্ছিল। সেই সময় একই রাস্তায় যাচ্ছিল লোহার রড বোঝাই ট্রাকটি। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ক্যাবটি ট্রাকের পিছনে ধাক্কা মারে। দুর্ঘটনার ভয়াবহতা এতটাই ছিল যে ক্যাবের ভিতর থেকে চালকের দেহ বের করতে গ্যাস কাটারের সাহায্য নিতে হয় উদ্ধারকারী দলকে।


সীমান্ত পেরোনোর আগেই আটক! সুতিতে উদ্ধার বিপুল ফেনসিডিল


দুর্ঘটনার জেরে দ্বারকা এক্সপ্রেসওয়েতে কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দু’টি সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। ইতিমধ্যেই দু’টি গাড়ি বাজেয়াপ্ত করেছে পুলিশ। পাশাপাশি এক্সপ্রেসওয়ের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুর্ঘটনার প্রকৃত কারণ জানার চেষ্টা চলছে।

বিষয় : RoadSafety roadaccident dwarkaexpressway trafficnews delhincr

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৮ জুলাই ২০২৬


লোহার রড ফুঁড়ে দিল ক্যাব! দ্বারকা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনায় চালকের মৃত্যু

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image
গুরুগ্রামের দ্বারকা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল এক ক্যাব চালকের। শুক্রবার সন্ধ্যায় ঘটে এই মর্মান্তিক ঘটনা। দ্রুতগতির একটি ক্যাব নিয়ন্ত্রণ হারিয়ে সামনে চলা লোহার রড বোঝাই ছোট ট্রাকের পিছনে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় ট্রাকে থাকা লোহার রডগুলি ক্যাবের সামনের কাচ ভেঙে ভিতরে ঢুকে যায়। এর মধ্যে একটি রড চালকের শরীর ভেদ করে বেরিয়ে যায় বলে পুলিশ জানিয়েছে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।দুর্ঘটনার সময় ক্যাবে এক মহিলা যাত্রীও ছিলেন। তিনিও গুরুতর আহত হন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ক্যাবের ভিতর থেকে চালক ও যাত্রীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকেরা চালককে মৃত বলে ঘোষণা করেন। আহত মহিলার চিকিৎসা চলছে হাসপাতালে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ক্যাবটি গুরুগ্রাম থেকে দিল্লির দিকে যাচ্ছিল। সেই সময় একই রাস্তায় যাচ্ছিল লোহার রড বোঝাই ট্রাকটি। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ক্যাবটি ট্রাকের পিছনে ধাক্কা মারে। দুর্ঘটনার ভয়াবহতা এতটাই ছিল যে ক্যাবের ভিতর থেকে চালকের দেহ বের করতে গ্যাস কাটারের সাহায্য নিতে হয় উদ্ধারকারী দলকে।সীমান্ত পেরোনোর আগেই আটক! সুতিতে উদ্ধার বিপুল ফেনসিডিল দুর্ঘটনার জেরে দ্বারকা এক্সপ্রেসওয়েতে কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দু’টি সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। ইতিমধ্যেই দু’টি গাড়ি বাজেয়াপ্ত করেছে পুলিশ। পাশাপাশি এক্সপ্রেসওয়ের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুর্ঘটনার প্রকৃত কারণ জানার চেষ্টা চলছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার