Hidden Stories (বাংলা)
সর্বশেষ

Sonu Sood: দুর্গতদের কাছে পৌঁছতে নৌকায় সোনু সুদ! বিহারের বন্যায় ত্রাণ বিলি অভিনেতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬
Sonu Sood: দুর্গতদের কাছে পৌঁছতে নৌকায় সোনু সুদ! বিহারের বন্যায় ত্রাণ বিলি অভিনেতার
ছবিঃ সংগৃহীত

পর্দার অভিনেতা হিসেবে পরিচিত তিনি। কিন্তু খবরের শিরোনামে বারবার উঠে এসেছেন তাঁর সমাজসেবামূলক কাজের জন্য। যে কোনও দুর্যোগ পরিস্থিতিতে মানুষের কাছে সাহায্য নিয়ে পৌঁছে গিয়েছেন। এবার বিহারের বন্যাকবলিত দুর্গতদের কাছে সরাসরি পৌঁছে গেলেন সোনু সুদ। বেগুসরাই-সহ বিভিন্ন জলমগ্ন এলাকা নৌকা করে পরিদর্শন করেন। এরপর সেখানকার ক্ষতিগ্রস্ত মানুষের হাতে তুলে দিয়েছেন প্রয়োজনীয় ত্রাণসামগ্রী।


মঙ্গলবার বিহারে পৌঁছে সোনু সুদ ও তাঁর দল বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির কাছে পৌঁছনোর কাজ শুরু করেন। দুর্গম এলাকায় গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন অভিনেতা। তাঁদের প্রয়োজনের কথাও শোনেন তিনি। ইতিমধ্যেই তাঁর ত্রাণকাজের একাধিক ছবি ও ভিডিয়োও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সোনু সুদ নিজেও সমাজমাধ্যমে জানান, “এই মুহূর্তে আমরা এক গ্রাম থেকে অন্য গ্রামে যাচ্ছি যাতে যতটা সম্ভব বেশি মানুষের কাছে প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়া যায়। এরপর আমরা পরবর্তী গ্রামে যাব। যথাসম্ভব বেশি মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করব।” 

বেগুসরাইয়ের মটিহানি ব্লকের বিভিন্ন জলমগ্ন এলাকাতেও পৌঁছন সোনু। স্থানীয় রিপোর্ট অনুযায়ী, সেখানে শুকনো খাবার-সহ ত্রাণসামগ্রী বিতরণ করেছে। সোনু সুদ চ্যারিটি ফাউন্ডেশনের তরফে ১০ হাজার প্যাকেট শুকনো খাবার বিতরণের কথাও উল্লেখ করা হয়েছে। স্থানীয় মানুষ এবং মাঝিদের সাহায্যের পাশাপাশি বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর সঙ্গেও দেখা করেন তিনি। বন্যা পরিস্থিতি ও ত্রাণকাজ নিয়ে আলোচনা করেন তাঁরা।


সরকারি তথ্য অনুযায়ী, ২২ সেপ্টেম্বর পর্যন্ত বিহারের ১৫টি জেলা, ৮৮টি ব্লক এবং ৫৭৬টি গ্রাম পঞ্চায়েত বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। সাতটি ত্রাণশিবিরে প্রায় ৮,৯৪৮ জন আশ্রয় নিয়েছেন। ৫০টি কমিউনিটি কিচেন থেকে বিপুল পরিমাণ খাবার বিতরণ করা হয়েছে। একাধিক নদীর জলস্তর নিয়েও উদ্বেগ রয়েছে।

বিষয় : Bollywood Sonu Sood

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬


Sonu Sood: দুর্গতদের কাছে পৌঁছতে নৌকায় সোনু সুদ! বিহারের বন্যায় ত্রাণ বিলি অভিনেতার

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image
পর্দার অভিনেতা হিসেবে পরিচিত তিনি। কিন্তু খবরের শিরোনামে বারবার উঠে এসেছেন তাঁর সমাজসেবামূলক কাজের জন্য। যে কোনও দুর্যোগ পরিস্থিতিতে মানুষের কাছে সাহায্য নিয়ে পৌঁছে গিয়েছেন। এবার বিহারের বন্যাকবলিত দুর্গতদের কাছে সরাসরি পৌঁছে গেলেন সোনু সুদ। বেগুসরাই-সহ বিভিন্ন জলমগ্ন এলাকা নৌকা করে পরিদর্শন করেন। এরপর সেখানকার ক্ষতিগ্রস্ত মানুষের হাতে তুলে দিয়েছেন প্রয়োজনীয় ত্রাণসামগ্রী।মঙ্গলবার বিহারে পৌঁছে সোনু সুদ ও তাঁর দল বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির কাছে পৌঁছনোর কাজ শুরু করেন। দুর্গম এলাকায় গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন অভিনেতা। তাঁদের প্রয়োজনের কথাও শোনেন তিনি। ইতিমধ্যেই তাঁর ত্রাণকাজের একাধিক ছবি ও ভিডিয়োও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সোনু সুদ নিজেও সমাজমাধ্যমে জানান, “এই মুহূর্তে আমরা এক গ্রাম থেকে অন্য গ্রামে যাচ্ছি যাতে যতটা সম্ভব বেশি মানুষের কাছে প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়া যায়। এরপর আমরা পরবর্তী গ্রামে যাব। যথাসম্ভব বেশি মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করব।” বেগুসরাইয়ের মটিহানি ব্লকের বিভিন্ন জলমগ্ন এলাকাতেও পৌঁছন সোনু। স্থানীয় রিপোর্ট অনুযায়ী, সেখানে শুকনো খাবার-সহ ত্রাণসামগ্রী বিতরণ করেছে। সোনু সুদ চ্যারিটি ফাউন্ডেশনের তরফে ১০ হাজার প্যাকেট শুকনো খাবার বিতরণের কথাও উল্লেখ করা হয়েছে। স্থানীয় মানুষ এবং মাঝিদের সাহায্যের পাশাপাশি বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর সঙ্গেও দেখা করেন তিনি। বন্যা পরিস্থিতি ও ত্রাণকাজ নিয়ে আলোচনা করেন তাঁরা।সরকারি তথ্য অনুযায়ী, ২২ সেপ্টেম্বর পর্যন্ত বিহারের ১৫টি জেলা, ৮৮টি ব্লক এবং ৫৭৬টি গ্রাম পঞ্চায়েত বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। সাতটি ত্রাণশিবিরে প্রায় ৮,৯৪৮ জন আশ্রয় নিয়েছেন। ৫০টি কমিউনিটি কিচেন থেকে বিপুল পরিমাণ খাবার বিতরণ করা হয়েছে। একাধিক নদীর জলস্তর নিয়েও উদ্বেগ রয়েছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত