Hidden Stories (বাংলা)
সর্বশেষ

Newtown: দক্ষিণেশ্বরের পর এবার নিউটাউন! বন্ধুদের বচসা গড়াল রক্তারক্তিতে, নেপথ্যে কী?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬
Newtown: দক্ষিণেশ্বরের পর এবার নিউটাউন! বন্ধুদের বচসা গড়াল রক্তারক্তিতে, নেপথ্যে কী?
ছবিঃ প্রতীকী

আবারও নৃশংসতার ছবি দেখল শহরবাসী। বন্ধুত্বের আড্ডা থেকে মুহূর্তেই রক্তারক্তি কাণ্ড! একবছর আগেই দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে একাদশ শ্রেণির ছাত্রকে ছুরি দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছিল সহপাঠীর বিরুদ্ধে। সেই ঘটনারই পুনরাবৃত্তি হল এবার নিউটাউনের একটি শপিং মলে। অভিযোগ, বন্ধুর উপর ছুরি নিয়ে হামলা চালানো হয়েছে। প্রাথমিক তদন্তে উঠে আসছে ত্রিকোণ প্রেমের সূত্র। 

পুজোর মুখে নিউটাউনের একটি শপিং মলে বুধবার বিকেলে কয়েকজন বন্ধু একসঙ্গে বসে ঠান্ডা পানীয় ও কফি খাচ্ছিলেন। আচমকাই তাঁদের মধ্যে বচসা শুরু হয়। কথা কাটাকাটির মাঝেই এক যুবক ব্যাগ থেকে ছুরি বের করেন। কিছু বুঝে ওঠার আগেই এক বন্ধুর গলা-সহ শরীরের একাধিক জায়গায় ছুরি দিয়ে আঘাত করা হয়। বন্ধুকে বাঁচাতে এগিয়ে আসেন আরও এক যুবক। অভিযোগ, তাঁকেও ছুরি দিয়ে আঘাত করা হয়। ঘটনায় দু’জনই গুরুতর জখম হয়েছেন। তাঁদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পুলিশ সূত্রে খবর, প্রাথমিক তদন্তে উঠে এসেছে ত্রিকোণ প্রেমের গল্প। সেই থেকেই এই বচসার সূত্রপাত। যদিও কীভাবে পরিস্থিতি এতটা উত্তপ্ত হয়ে উঠল তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পর অভিযুক্ত যুবককে শপিং মলেই আটকে রাখা হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় টেকনো সিটি থানার পুলিশ। তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। 

বিষয় : New Town Crime

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬


Newtown: দক্ষিণেশ্বরের পর এবার নিউটাউন! বন্ধুদের বচসা গড়াল রক্তারক্তিতে, নেপথ্যে কী?

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image
আবারও নৃশংসতার ছবি দেখল শহরবাসী। বন্ধুত্বের আড্ডা থেকে মুহূর্তেই রক্তারক্তি কাণ্ড! একবছর আগেই দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে একাদশ শ্রেণির ছাত্রকে ছুরি দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছিল সহপাঠীর বিরুদ্ধে। সেই ঘটনারই পুনরাবৃত্তি হল এবার নিউটাউনের একটি শপিং মলে। অভিযোগ, বন্ধুর উপর ছুরি নিয়ে হামলা চালানো হয়েছে। প্রাথমিক তদন্তে উঠে আসছে ত্রিকোণ প্রেমের সূত্র। পুজোর মুখে নিউটাউনের একটি শপিং মলে বুধবার বিকেলে কয়েকজন বন্ধু একসঙ্গে বসে ঠান্ডা পানীয় ও কফি খাচ্ছিলেন। আচমকাই তাঁদের মধ্যে বচসা শুরু হয়। কথা কাটাকাটির মাঝেই এক যুবক ব্যাগ থেকে ছুরি বের করেন। কিছু বুঝে ওঠার আগেই এক বন্ধুর গলা-সহ শরীরের একাধিক জায়গায় ছুরি দিয়ে আঘাত করা হয়। বন্ধুকে বাঁচাতে এগিয়ে আসেন আরও এক যুবক। অভিযোগ, তাঁকেও ছুরি দিয়ে আঘাত করা হয়। ঘটনায় দু’জনই গুরুতর জখম হয়েছেন। তাঁদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।পুলিশ সূত্রে খবর, প্রাথমিক তদন্তে উঠে এসেছে ত্রিকোণ প্রেমের গল্প। সেই থেকেই এই বচসার সূত্রপাত। যদিও কীভাবে পরিস্থিতি এতটা উত্তপ্ত হয়ে উঠল তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পর অভিযুক্ত যুবককে শপিং মলেই আটকে রাখা হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় টেকনো সিটি থানার পুলিশ। তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। 

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত