Hidden Stories (বাংলা)
সর্বশেষ

সব ক্লাব আর পাবে না সরকারি টাকা! পুজোর আগেই মুখ্যমন্ত্রীর কোন বড় পদক্ষেপে বদলে যাচ্ছে অনুদানের নিয়ম?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬
সব ক্লাব আর পাবে না সরকারি টাকা! পুজোর আগেই মুখ্যমন্ত্রীর কোন বড় পদক্ষেপে বদলে যাচ্ছে অনুদানের নিয়ম?
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফাইল চিত্র

কলকাতা: মে মাসে রাজ্যে ক্ষমতার পালাবদলের পর আসন্ন প্রথম শারদোৎসবে ক্লাবগুলির সরকারি অনুদান নিয়ে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছেন যে, আগের সরকারের মতো রাজ্যের সমস্ত পুজো কমিটিকে নির্বিচারে আর্থিক সাহায্য দেওয়া হবে না। নবান্ন সূত্রে খবর, কেবল ১০ লক্ষ টাকার কম বাজেট থাকা ছোট ও অভাবী পুজো কমিটিগুলিকেই বাছাই করে সরকারি অনুদান দেওয়ার চিন্তাভাবনা করছে নতুন সরকার। অর্থ দফতরের সঙ্গে চূড়ান্ত আলোচনার পরই এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা আসবে, যা নিয়ে কলকাতার ছোট-বড় পুজো ক্লাবগুলির মধ্যে তুমুল জল্পনা শুরু হয়েছে।

বুধবার নবান্নে কলকাতার ঐতিহ্যবাহী পুজো কমিটিগুলির সংগঠন ‘ফোরাম ফর দুর্গোৎসব’-এর প্রতিনিধিদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ। বৈঠকে বড় ও গলি রাস্তার পুজো, বিদ্যুতের বিল ছাড়, হোর্ডিং ট্যাক্স এবং সরকারি অনুদানের মতো একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে সংগঠনের তরফে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী অত্যন্ত সদর্থক মনোভাব দেখিয়েছেন এবং চলতি মাসেই প্রশাসনিক বৈঠকের মাধ্যমে চূড়ান্ত নির্দেশিকা জানিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন। বড় পুজো কমিটিগুলি সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে নিজেরা ফান্ড জোগাড়ের পথ বাছলেও, সরকারি সাহায্যের আসায় আপাতত দিন গুনছে পাঁচ-দশ লাখি বাজেটের ছোট ক্লাবগুলি।


হিডেন স্টোরিজ নিউজ

বিষয় : WestBengalNews westbengalgovernment SuvenduAdhikari HiddenStoriesNews durgapuja2026 PujaGrant

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ০৯ আগস্ট ২০২৬


সব ক্লাব আর পাবে না সরকারি টাকা! পুজোর আগেই মুখ্যমন্ত্রীর কোন বড় পদক্ষেপে বদলে যাচ্ছে অনুদানের নিয়ম?

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image
কলকাতা: মে মাসে রাজ্যে ক্ষমতার পালাবদলের পর আসন্ন প্রথম শারদোৎসবে ক্লাবগুলির সরকারি অনুদান নিয়ে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছেন যে, আগের সরকারের মতো রাজ্যের সমস্ত পুজো কমিটিকে নির্বিচারে আর্থিক সাহায্য দেওয়া হবে না। নবান্ন সূত্রে খবর, কেবল ১০ লক্ষ টাকার কম বাজেট থাকা ছোট ও অভাবী পুজো কমিটিগুলিকেই বাছাই করে সরকারি অনুদান দেওয়ার চিন্তাভাবনা করছে নতুন সরকার। অর্থ দফতরের সঙ্গে চূড়ান্ত আলোচনার পরই এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা আসবে, যা নিয়ে কলকাতার ছোট-বড় পুজো ক্লাবগুলির মধ্যে তুমুল জল্পনা শুরু হয়েছে।বুধবার নবান্নে কলকাতার ঐতিহ্যবাহী পুজো কমিটিগুলির সংগঠন ‘ফোরাম ফর দুর্গোৎসব’-এর প্রতিনিধিদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ। বৈঠকে বড় ও গলি রাস্তার পুজো, বিদ্যুতের বিল ছাড়, হোর্ডিং ট্যাক্স এবং সরকারি অনুদানের মতো একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে সংগঠনের তরফে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী অত্যন্ত সদর্থক মনোভাব দেখিয়েছেন এবং চলতি মাসেই প্রশাসনিক বৈঠকের মাধ্যমে চূড়ান্ত নির্দেশিকা জানিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন। বড় পুজো কমিটিগুলি সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে নিজেরা ফান্ড জোগাড়ের পথ বাছলেও, সরকারি সাহায্যের আসায় আপাতত দিন গুনছে পাঁচ-দশ লাখি বাজেটের ছোট ক্লাবগুলি।হিডেন স্টোরিজ নিউজ

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত