Hidden Stories (বাংলা)
সর্বশেষ

হাতে ঝাঁটা নয়, এবার প্রযুক্তিতে সাফ হবে রাস্তা! বড় পদক্ষেপ অগ্নিমিত্রার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬
হাতে ঝাঁটা নয়, এবার প্রযুক্তিতে সাফ হবে রাস্তা! বড় পদক্ষেপ অগ্নিমিত্রার
ছবি সংগৃহীত

রাস্তার ধারে পড়ে থাকা ময়লা আর নয়। আবর্জনা দেখলেই ছুটবে পুরসভার গাড়ি। রাস্তায় পড়ে থাকা আবর্জনা পরিষ্কারে এবার নতুন প্রযুক্তির ব্যবহার শুরু করল রাজ্য। এক চিলতে ময়লা দেখলেই দ্রুত সাফ করতে পথে নামছে পুরসভার ভ্যাকিউম ক্লিনার গাড়ি। 

দুর্গাপুরে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের উদ্যোগে এই পরিষেবার সূচনা হয়েছে। প্রশাসনের দাবি, শহরকে আরও পরিষ্কার পরিচ্ছন্ন ও আধুনিক করে তুলতেই এই নতুন ব্যবস্থা চালু করা হয়েছে। প্রথম পর্যায়ে একটি গাড়ি নামানো হচ্ছে। তবে আগামী দিনে ধাপে ধাপে রাজ্যের অন্যান্য পুর এলাকাতেও এই প্রযুক্তি চালুর পরিকল্পনা রয়েছে। নতুন সরকারের আমলে শহর, বাজার, রাস্তা ও ফুটপাথ পরিষ্কার রাখতে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। সেই তালিকাতেই এবার যুক্ত হল ভ্যাকিউম ক্লিনার গাড়ি। এই গাড়িতে থাকছে বিশেষ সাকশন সিস্টেম, যার মাধ্যমে রাস্তার ধুলো, ময়লা ও ছোটখাটো আবর্জনা দ্রুত তুলে ফেলা যাবে। এর ফলে ম্যানুয়ালভাবে পরিষ্কারের উপর নির্ভরতাও কমবে বলে মনে করছে প্রশাসন।


এর আগে রাজ্য সরকার রাস্তায় আবর্জনা ফেলা, থুতু ফেলা এবং নিষিদ্ধ প্লাস্টিক ব্যবহার রুখতে জরিমানার সিদ্ধান্ত নিয়েছিল। নির্দিষ্ট জায়গা ছাড়া রাস্তায় মলমূত্র ত্যাগ করলে ২০০ টাকা, রাস্তায় আবর্জনা ফেললে ২০০ টাকা, থুতু ফেললে ১০০ টাকা এবং নিষিদ্ধ প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করলে ২০০ টাকা জরিমানার কথা জানানো হয়েছে। জানা গিয়েছে, রাজ্যের বিভিন্ন এলাকায় ধাপে ধাপে এই জরিমানা ব্যবস্থা কার্যকর করা হচ্ছে। দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ং পুরসভা ও মিরিক এলাকায় ১ জুলাই থেকেই নিয়ম কার্যকর হয়েছে। বাকি এলাকাগুলিতে ১ সেপ্টেম্বর থেকে এই ব্যবস্থা চালু হওয়ার কথা।

বিষয় : Agnimitra Paul Durgapur

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বুধবার, ০৫ আগস্ট ২০২৬


হাতে ঝাঁটা নয়, এবার প্রযুক্তিতে সাফ হবে রাস্তা! বড় পদক্ষেপ অগ্নিমিত্রার

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image
রাস্তার ধারে পড়ে থাকা ময়লা আর নয়। আবর্জনা দেখলেই ছুটবে পুরসভার গাড়ি। রাস্তায় পড়ে থাকা আবর্জনা পরিষ্কারে এবার নতুন প্রযুক্তির ব্যবহার শুরু করল রাজ্য। এক চিলতে ময়লা দেখলেই দ্রুত সাফ করতে পথে নামছে পুরসভার ভ্যাকিউম ক্লিনার গাড়ি। দুর্গাপুরে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের উদ্যোগে এই পরিষেবার সূচনা হয়েছে। প্রশাসনের দাবি, শহরকে আরও পরিষ্কার পরিচ্ছন্ন ও আধুনিক করে তুলতেই এই নতুন ব্যবস্থা চালু করা হয়েছে। প্রথম পর্যায়ে একটি গাড়ি নামানো হচ্ছে। তবে আগামী দিনে ধাপে ধাপে রাজ্যের অন্যান্য পুর এলাকাতেও এই প্রযুক্তি চালুর পরিকল্পনা রয়েছে। নতুন সরকারের আমলে শহর, বাজার, রাস্তা ও ফুটপাথ পরিষ্কার রাখতে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। সেই তালিকাতেই এবার যুক্ত হল ভ্যাকিউম ক্লিনার গাড়ি। এই গাড়িতে থাকছে বিশেষ সাকশন সিস্টেম, যার মাধ্যমে রাস্তার ধুলো, ময়লা ও ছোটখাটো আবর্জনা দ্রুত তুলে ফেলা যাবে। এর ফলে ম্যানুয়ালভাবে পরিষ্কারের উপর নির্ভরতাও কমবে বলে মনে করছে প্রশাসন।এর আগে রাজ্য সরকার রাস্তায় আবর্জনা ফেলা, থুতু ফেলা এবং নিষিদ্ধ প্লাস্টিক ব্যবহার রুখতে জরিমানার সিদ্ধান্ত নিয়েছিল। নির্দিষ্ট জায়গা ছাড়া রাস্তায় মলমূত্র ত্যাগ করলে ২০০ টাকা, রাস্তায় আবর্জনা ফেললে ২০০ টাকা, থুতু ফেললে ১০০ টাকা এবং নিষিদ্ধ প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করলে ২০০ টাকা জরিমানার কথা জানানো হয়েছে। জানা গিয়েছে, রাজ্যের বিভিন্ন এলাকায় ধাপে ধাপে এই জরিমানা ব্যবস্থা কার্যকর করা হচ্ছে। দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ং পুরসভা ও মিরিক এলাকায় ১ জুলাই থেকেই নিয়ম কার্যকর হয়েছে। বাকি এলাকাগুলিতে ১ সেপ্টেম্বর থেকে এই ব্যবস্থা চালু হওয়ার কথা।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত