Hidden Stories (বাংলা)
সর্বশেষ

দ্বিতীয় ক্লাউডবার্স্টে বিপর্যস্ত অরুণাচল, উদ্ধার অভিযানে নৌকা ভেসে নিখোঁজ ৯, মৃত ৩

দ্বিতীয় ক্লাউডবার্স্টে বিপর্যস্ত অরুণাচল, উদ্ধার অভিযানে নৌকা ভেসে নিখোঁজ ৯, মৃত ৩
ছবি সংগৃহীত

এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে ফের ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের মুখে অরুণাচল প্রদেশ। টানা মেঘভাঙা বৃষ্টি, আকস্মিক বন্যা এবং একের পর এক ভূমিধসে বিপর্যস্ত রাজ্যের বিস্তীর্ণ এলাকা। সোমবার উদ্ধার অভিযান চলাকালীন প্রবল স্রোতে একটি উদ্ধারকারী নৌকা ভেসে যাওয়ায় অন্তত ৯ জন নিখোঁজ হয়েছেন বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। একই সঙ্গে কেয়ি পাইয়র জেলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩।


প্রশাসনের দাবি, বন্যাকবলিত এলাকা থেকে আটকে পড়া মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে আনার সময় দুর্ঘটনাটি ঘটে। উদ্ধারকারী নৌকায় স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরাও ছিলেন। প্রবল স্রোতে নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে ভেসে গেলে শুরু হয় তল্লাশি অভিযান। নিখোঁজদের খুঁজতে উদ্ধারকাজ জোরদার করা হয়েছে। 


সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পূর্ব সিয়াং, লেপারাডা এবং কেয়ি পাইয়র জেলা। টানা বৃষ্টির জেরে বহু গুরুত্বপূর্ণ সড়ক ধসে গিয়েছে বা যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। পাসিঘাট-সহ একাধিক এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ। জাতীয় সড়ক-১৩-এর বেশ কয়েকটি অংশেও ভূমিধসের জেরে যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। প্রশাসনের আশঙ্কা, কিছু রাস্তা সচল করতে এক সপ্তাহেরও বেশি সময় লাগতে পারে।


স্নানযাত্রা, গজবেশ, ৫৬ ভোগ... তারপরই শুরু ‘অনবাসর’ পর্ব। কেন ১৪ দিন অন্তরালে থাকেন জগন্নাথ?


আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিনেও কয়েকটি জেলায় ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হতে পারে। তাই অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার পাশাপাশি ভূমিধসপ্রবণ এলাকায় না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় মঙ্গলবার থেকে ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টারও উদ্ধার অভিযানে নামবে। উল্লেখ্য, গত সপ্তাহেও অরুণাচলের বিভিন্ন এলাকায় আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানি হয়েছিল। টানা দুর্যোগে এখনও উদ্ধার ও ত্রাণকাজ চালিয়ে যাচ্ছে রাজ্য প্রশাসন, সেনাবাহিনী, বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং ভারতীয় বায়ুসেনা।

বিষয় : landslide rescueoperation NaturalCalamity arunachalpradesh cloudburst indiairforce

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

সোমবার, ২৯ জুন ২০২৬


দ্বিতীয় ক্লাউডবার্স্টে বিপর্যস্ত অরুণাচল, উদ্ধার অভিযানে নৌকা ভেসে নিখোঁজ ৯, মৃত ৩

প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

featured Image
এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে ফের ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের মুখে অরুণাচল প্রদেশ। টানা মেঘভাঙা বৃষ্টি, আকস্মিক বন্যা এবং একের পর এক ভূমিধসে বিপর্যস্ত রাজ্যের বিস্তীর্ণ এলাকা। সোমবার উদ্ধার অভিযান চলাকালীন প্রবল স্রোতে একটি উদ্ধারকারী নৌকা ভেসে যাওয়ায় অন্তত ৯ জন নিখোঁজ হয়েছেন বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। একই সঙ্গে কেয়ি পাইয়র জেলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩।প্রশাসনের দাবি, বন্যাকবলিত এলাকা থেকে আটকে পড়া মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে আনার সময় দুর্ঘটনাটি ঘটে। উদ্ধারকারী নৌকায় স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরাও ছিলেন। প্রবল স্রোতে নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে ভেসে গেলে শুরু হয় তল্লাশি অভিযান। নিখোঁজদের খুঁজতে উদ্ধারকাজ জোরদার করা হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পূর্ব সিয়াং, লেপারাডা এবং কেয়ি পাইয়র জেলা। টানা বৃষ্টির জেরে বহু গুরুত্বপূর্ণ সড়ক ধসে গিয়েছে বা যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। পাসিঘাট-সহ একাধিক এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ। জাতীয় সড়ক-১৩-এর বেশ কয়েকটি অংশেও ভূমিধসের জেরে যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। প্রশাসনের আশঙ্কা, কিছু রাস্তা সচল করতে এক সপ্তাহেরও বেশি সময় লাগতে পারে।স্নানযাত্রা, গজবেশ, ৫৬ ভোগ... তারপরই শুরু ‘অনবাসর’ পর্ব। কেন ১৪ দিন অন্তরালে থাকেন জগন্নাথ? আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিনেও কয়েকটি জেলায় ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হতে পারে। তাই অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার পাশাপাশি ভূমিধসপ্রবণ এলাকায় না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় মঙ্গলবার থেকে ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টারও উদ্ধার অভিযানে নামবে। উল্লেখ্য, গত সপ্তাহেও অরুণাচলের বিভিন্ন এলাকায় আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানি হয়েছিল। টানা দুর্যোগে এখনও উদ্ধার ও ত্রাণকাজ চালিয়ে যাচ্ছে রাজ্য প্রশাসন, সেনাবাহিনী, বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং ভারতীয় বায়ুসেনা।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার