Hidden Stories (বাংলা)
সর্বশেষ

গ্রেপ্তারিতে রক্ষাকবচ পেলেন অভিষেকের পিএ সুমিত রায়, তদন্তে সহযোগিতার নির্দেশে শর্ত বাঁধল সুপ্রিম কোর্ট!

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬
গ্রেপ্তারিতে রক্ষাকবচ পেলেন অভিষেকের পিএ সুমিত রায়, তদন্তে সহযোগিতার নির্দেশে শর্ত বাঁধল সুপ্রিম কোর্ট!
ফাইল চিত্র

নয়াদিল্লি: জমি দুর্নীতি মামলায় অন্তর্বর্তী রক্ষাকবচ পেয়ে শীর্ষ আদালতে বড় সড় স্বস্তি পেলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার সমন্বয়ে গঠিত বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, এখনই সুমিত রায়কে গ্রেপ্তার করা যাবে না। তবে স্বস্তি পাওয়ার পাশাপাশি সুমিত রায়কে পুলিশের তদন্ত প্রক্রিয়ায় সব ধরনের সহযোগিতা করার নির্দেশ দিয়েছে আদালত। এমনকী তাঁকে তলব করার ক্ষেত্রেও নির্দিষ্ট কিছু শর্ত বেঁধে দিয়েছে প্রধান বিচারপতির তিন বিচারপতির বেঞ্চ।

ঘটনার সূত্রপাত শালবনিতে সরকারি জমি বেআইনিভাবে দখল ও ভুয়ো নথি দেখিয়ে মোটা অঙ্কের বিনিময়ে বিক্রি করে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পরপরই এই সংক্রান্ত অভিযোগ সামনে এলে তদন্তে নামে পুলিশ এবং পরবর্তীতে মামলার তদন্তভার নেয় সিআইডি। সিআইডির তল্লাশি অভিযান ও সম্ভাব্য গ্রেপ্তারি এড়াতে সুমিত রায় প্রথমে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেও বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তাঁর আর্জি খারিজ કરી দেন। যদিও চাকরি সংক্রান্ত অন্য একটি মামলায় হাই কোর্ট থেকে শর্তসাপেক্ষে আগাম জামিন পেয়েছিলেন তিনি। তবে জমি দুর্নীতি মামলায় উচ্চ আদালতে আইনি ধাক্কা খাওয়ার পরই জরুরি ভিত্তিতে সুপ্রিম কোর্টে আবেদন জানান সুমিত। সেখানে শুনানি শেষে মিলল সাময়িক আইনি সুরক্ষার অধিকার।


হিডেন স্টোরিজ নিউজ

বিষয় : Supremecourt BengalPolitics AbhishekBanerjee HiddenStoriesNews landscam sumitroy CIDInvestigation HiddenStoriesNews

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬


গ্রেপ্তারিতে রক্ষাকবচ পেলেন অভিষেকের পিএ সুমিত রায়, তদন্তে সহযোগিতার নির্দেশে শর্ত বাঁধল সুপ্রিম কোর্ট!

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image
নয়াদিল্লি: জমি দুর্নীতি মামলায় অন্তর্বর্তী রক্ষাকবচ পেয়ে শীর্ষ আদালতে বড় সড় স্বস্তি পেলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার সমন্বয়ে গঠিত বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, এখনই সুমিত রায়কে গ্রেপ্তার করা যাবে না। তবে স্বস্তি পাওয়ার পাশাপাশি সুমিত রায়কে পুলিশের তদন্ত প্রক্রিয়ায় সব ধরনের সহযোগিতা করার নির্দেশ দিয়েছে আদালত। এমনকী তাঁকে তলব করার ক্ষেত্রেও নির্দিষ্ট কিছু শর্ত বেঁধে দিয়েছে প্রধান বিচারপতির তিন বিচারপতির বেঞ্চ।ঘটনার সূত্রপাত শালবনিতে সরকারি জমি বেআইনিভাবে দখল ও ভুয়ো নথি দেখিয়ে মোটা অঙ্কের বিনিময়ে বিক্রি করে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পরপরই এই সংক্রান্ত অভিযোগ সামনে এলে তদন্তে নামে পুলিশ এবং পরবর্তীতে মামলার তদন্তভার নেয় সিআইডি। সিআইডির তল্লাশি অভিযান ও সম্ভাব্য গ্রেপ্তারি এড়াতে সুমিত রায় প্রথমে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেও বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তাঁর আর্জি খারিজ કરી দেন। যদিও চাকরি সংক্রান্ত অন্য একটি মামলায় হাই কোর্ট থেকে শর্তসাপেক্ষে আগাম জামিন পেয়েছিলেন তিনি। তবে জমি দুর্নীতি মামলায় উচ্চ আদালতে আইনি ধাক্কা খাওয়ার পরই জরুরি ভিত্তিতে সুপ্রিম কোর্টে আবেদন জানান সুমিত। সেখানে শুনানি শেষে মিলল সাময়িক আইনি সুরক্ষার অধিকার।হিডেন স্টোরিজ নিউজ

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত