Hidden Stories (বাংলা)
সর্বশেষ

স্কুটির ভেতরে সোনা ও রুপোর পাহাড়, কলকাতা বিমানবন্দরে ধরা পড়ল ১ কোটির গয়না-সহ যুবক!

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬
স্কুটির ভেতরে সোনা ও রুপোর পাহাড়, কলকাতা বিমানবন্দরে ধরা পড়ল ১ কোটির গয়না-সহ যুবক!
ছবি: প্রতীকী

কলকাতা: পাচারের গোপন ছক বাঞ্চাল করে কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উদ্ধার হলো প্রায় ১ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ সোনার ও রুপোর গয়না। বুধবার বিমানবন্দরে তল্লাশি চালিয়ে এনএসসিবিআই বিমানবন্দর থানার পুলিশ রামঅবতার সিংহ নামে রাজস্থানের এক যুবককে হাতেনাতে গ্রেপ্তার করেছে। স্কুটিতে করে অলঙ্কার পাচারের চেষ্টার সময় তাকে আটক করা হয়। ধৃতকে বৃহস্পতিবার ব্যারাকপুর আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাচ্ছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার গোপন সূত্রে বিমানবন্দরে অলঙ্কার পাচারের খবর পেয়ে কার্গো টার্মিনাল এলাকায় পুলিশি তৎপরতা বাড়িয়ে নাকা তল্লাশি শুরু হয়। সেই সময় পুলিশ দেখে রামঅবতার নামের ওই যুবক একটি স্কুটি নিয়ে দ্রুত চম্পট দেওয়ার চেষ্টা করছে। ধাওয়া করে তাকে ধরে ফেলে স্কুটিতে তল্লাশি চালাতেই চোখ কপালে ওঠে তদন্তকারীদের। স্কুটির ভেতরের গোপন ডেরা থেকে উদ্ধার হয় হিরে বসানো প্রায় ৪০০ গ্রাম সোনার গয়না এবং ৯০০ গ্রাম রুপোর গয়না। বর্তমান বাজারে এই গয়নাগুলির মূল্য প্রায় ১ কোটি টাকা।

তদন্তকারীদের অনুমান, আন্তর্জাতিক বা অভ্যন্তরীণ বিমান পরিষ্কার করার সুযোগে অবৈধ উপায়ে আনা সোনা কার্গো টার্মিনাল দিয়ে বাইরে পাচারের ছক কষা হয়েছিল। এটি কোনো বড় সোনা পাচার চক্রের কাজ কি না এবং রামঅবতারের সঙ্গে আন্তর্জাতিক পাচারকারীদের সংযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখতে দফায় দফায় জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।


হিডেন স্টোরিজ নিউজ

বিষয় : KolkataNews HiddenStoriesNews CrimeNewsBengal KolkataAirport GoldSmuggling AirportPolice WBPolice

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬


স্কুটির ভেতরে সোনা ও রুপোর পাহাড়, কলকাতা বিমানবন্দরে ধরা পড়ল ১ কোটির গয়না-সহ যুবক!

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image
কলকাতা: পাচারের গোপন ছক বাঞ্চাল করে কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উদ্ধার হলো প্রায় ১ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ সোনার ও রুপোর গয়না। বুধবার বিমানবন্দরে তল্লাশি চালিয়ে এনএসসিবিআই বিমানবন্দর থানার পুলিশ রামঅবতার সিংহ নামে রাজস্থানের এক যুবককে হাতেনাতে গ্রেপ্তার করেছে। স্কুটিতে করে অলঙ্কার পাচারের চেষ্টার সময় তাকে আটক করা হয়। ধৃতকে বৃহস্পতিবার ব্যারাকপুর আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাচ্ছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার গোপন সূত্রে বিমানবন্দরে অলঙ্কার পাচারের খবর পেয়ে কার্গো টার্মিনাল এলাকায় পুলিশি তৎপরতা বাড়িয়ে নাকা তল্লাশি শুরু হয়। সেই সময় পুলিশ দেখে রামঅবতার নামের ওই যুবক একটি স্কুটি নিয়ে দ্রুত চম্পট দেওয়ার চেষ্টা করছে। ধাওয়া করে তাকে ধরে ফেলে স্কুটিতে তল্লাশি চালাতেই চোখ কপালে ওঠে তদন্তকারীদের। স্কুটির ভেতরের গোপন ডেরা থেকে উদ্ধার হয় হিরে বসানো প্রায় ৪০০ গ্রাম সোনার গয়না এবং ৯০০ গ্রাম রুপোর গয়না। বর্তমান বাজারে এই গয়নাগুলির মূল্য প্রায় ১ কোটি টাকা।তদন্তকারীদের অনুমান, আন্তর্জাতিক বা অভ্যন্তরীণ বিমান পরিষ্কার করার সুযোগে অবৈধ উপায়ে আনা সোনা কার্গো টার্মিনাল দিয়ে বাইরে পাচারের ছক কষা হয়েছিল। এটি কোনো বড় সোনা পাচার চক্রের কাজ কি না এবং রামঅবতারের সঙ্গে আন্তর্জাতিক পাচারকারীদের সংযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখতে দফায় দফায় জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।হিডেন স্টোরিজ নিউজ

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত