Hidden Stories (বাংলা)
সর্বশেষ

সিন্ডিকেট রাজ ও তোলাবাজির ‘প্রমাণ’! তৃণমূলের প্রাক্তন বিধায়কের স্বামী দেবরাজের বিরুদ্ধে ১৫০ পাতার চার্জশিট পেশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬
সিন্ডিকেট রাজ ও তোলাবাজির ‘প্রমাণ’! তৃণমূলের প্রাক্তন বিধায়কের স্বামী দেবরাজের বিরুদ্ধে ১৫০ পাতার চার্জশিট পেশ
দেবরাজ চক্রবর্তী। ফাইল ছবি

বারাসত: সিন্ডিকেট চক্র পরিচালনা, তোলাবাজি ও কোটি কোটি টাকার বেনামি সম্পত্তি সংক্রান্ত গুরুতর অভিযোগে অবশেষে বারাসত আদালতে পেশ হলো ১৫০ পাতার চাঞ্চল্যকর চার্জশিট। বিধাননগর পুরসভার প্রাক্তন কাউন্সিলর তথা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সির স্বামী দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে গ্রেফতারির ঠিক ৩৫ দিনের মাথায় এই চার্জশিট জমা দিল পুলিশ। ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-র সংগঠিত অপরাধ বিষয়ক ১১১ নম্বর ধারা-সহ একাধিক কড়া ধারায় তাঁর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। বৃহস্পতিবার আদালতে দেবরাজের জামিনের আবেদনও সটান খারিজ হয়ে গিয়েছে।

সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় জানান, তদন্ত প্রক্রিয়ায় সিন্ডিকেট পরিচালনা ও ভয় দেখিয়ে তোলাবাজি চালানোর পর্যাপ্ত ও নিরেট তথ্যপ্রমাণ হাতে এসেছে। মোট ১১ জন সাক্ষীর বয়ান সম্বলিত এই চার্জশিট জমা দেওয়ার পাশাপাশি দ্রুত বিচারপ্রক্রিয়া শেষ করার জন্য আদালতের কাছে আবেদন জানানো হয়েছে। অভিযোগ উঠেছে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে কোটি কোটি টাকার আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি আড়াল করতে অন্তত ১০০ কোটি টাকার সম্পদ বেনামে হস্তান্তর করেছিলেন তৎকালীন বিধায়ক অদিতি ও তাঁর স্বামী দেবরাজ। নির্বাচনী হলফনামায় তথ্য গোপনের পাশাপাশি অর্থপাচারের মতো গুরুতর বিষয়ও উঠে আসে তদন্তে।

উল্লেখ্য, অতীতে আইনি সুরক্ষার খোঁজে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেও শিশুসন্তানের খাতিরে অদিতি রক্ষাকবচ পেলেও দেবরাজের আবেদন খারিজ হয়ে যায়। পরবর্তীতে গত ১ জুলাই পুরুলিয়া থেকে বিধাননগর পুলিশ ও রাজ্য এসটিএফের যৌথ অভিযানে গ্রেফতার হন দেবরাজ। দীর্ঘ তদন্তে ওঠা প্রমাণের সাপেক্ষেই এখন বারাসত আদালতে মামলাটি দ্রুত নিষ্পত্তির দিকে এগোচ্ছে, প্রয়োজনে পরবর্তীতে অতিরিক্ত (সাপ্লিমেন্টারি) চার্জশিট পেশ করা হতে পারে বলেও সূত্রের খবর।


হিডেন স্টোরিজ নিউজ

বিষয় : BengalPolitics HiddenStoriesNews syndicateraj aditimunshi debrajchakraborty EDCHARGESHEET BarasatCourt

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬


সিন্ডিকেট রাজ ও তোলাবাজির ‘প্রমাণ’! তৃণমূলের প্রাক্তন বিধায়কের স্বামী দেবরাজের বিরুদ্ধে ১৫০ পাতার চার্জশিট পেশ

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image
বারাসত: সিন্ডিকেট চক্র পরিচালনা, তোলাবাজি ও কোটি কোটি টাকার বেনামি সম্পত্তি সংক্রান্ত গুরুতর অভিযোগে অবশেষে বারাসত আদালতে পেশ হলো ১৫০ পাতার চাঞ্চল্যকর চার্জশিট। বিধাননগর পুরসভার প্রাক্তন কাউন্সিলর তথা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সির স্বামী দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে গ্রেফতারির ঠিক ৩৫ দিনের মাথায় এই চার্জশিট জমা দিল পুলিশ। ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-র সংগঠিত অপরাধ বিষয়ক ১১১ নম্বর ধারা-সহ একাধিক কড়া ধারায় তাঁর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। বৃহস্পতিবার আদালতে দেবরাজের জামিনের আবেদনও সটান খারিজ হয়ে গিয়েছে।সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় জানান, তদন্ত প্রক্রিয়ায় সিন্ডিকেট পরিচালনা ও ভয় দেখিয়ে তোলাবাজি চালানোর পর্যাপ্ত ও নিরেট তথ্যপ্রমাণ হাতে এসেছে। মোট ১১ জন সাক্ষীর বয়ান সম্বলিত এই চার্জশিট জমা দেওয়ার পাশাপাশি দ্রুত বিচারপ্রক্রিয়া শেষ করার জন্য আদালতের কাছে আবেদন জানানো হয়েছে। অভিযোগ উঠেছে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে কোটি কোটি টাকার আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি আড়াল করতে অন্তত ১০০ কোটি টাকার সম্পদ বেনামে হস্তান্তর করেছিলেন তৎকালীন বিধায়ক অদিতি ও তাঁর স্বামী দেবরাজ। নির্বাচনী হলফনামায় তথ্য গোপনের পাশাপাশি অর্থপাচারের মতো গুরুতর বিষয়ও উঠে আসে তদন্তে।উল্লেখ্য, অতীতে আইনি সুরক্ষার খোঁজে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেও শিশুসন্তানের খাতিরে অদিতি রক্ষাকবচ পেলেও দেবরাজের আবেদন খারিজ হয়ে যায়। পরবর্তীতে গত ১ জুলাই পুরুলিয়া থেকে বিধাননগর পুলিশ ও রাজ্য এসটিএফের যৌথ অভিযানে গ্রেফতার হন দেবরাজ। দীর্ঘ তদন্তে ওঠা প্রমাণের সাপেক্ষেই এখন বারাসত আদালতে মামলাটি দ্রুত নিষ্পত্তির দিকে এগোচ্ছে, প্রয়োজনে পরবর্তীতে অতিরিক্ত (সাপ্লিমেন্টারি) চার্জশিট পেশ করা হতে পারে বলেও সূত্রের খবর।হিডেন স্টোরিজ নিউজ

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত