কারাকাস: ৩৯ সেকেন্ডের ব্যবধানে পরপর দু’টি তীব্র কম্পন, আর তাতেই চোখের পলকে ধ্বংসস্তূপে পরিণত হলো আস্ত একটা দেশ! শতাব্দীর সবচেয়ে শক্তিশালী ও বিধ্বংসী জোড়া ভূমিকম্পে কেঁপে উঠল লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল যথাক্রমে ৭.২ এবং ৭.৫। ভয়াবহ এই প্রাকৃতিক বিপর্যয়ের জেরে রাজধানী কারাকাস-সহ দেশের একাধিক জনবহুল এলাকা কার্যত এখন শ্মশান। হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে একের পর এক বহুতল, রাস্তাঘাট ফেটে চৌচির, আর প্রাণভয়ে রাস্তায় নেমে হাহাকার করছেন হাজার হাজার আতঙ্কিত মানুষ। বিশেষজ্ঞদের মতে, লাতিন আমেরিকার ইতিহাসে এটিই এই শতাব্দীর সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর জোড়া ভূমিকম্পের ঘটনা।
মার্কিন জিওলজিক্যাল সার্ভের (USGS) দেওয়া তথ্য অনুযায়ী, ভারতীয় সময় বৃহস্পতিবার ভোরে ভেনেজুয়েলার ক্যারিবীয় উপকূলবর্তী মোরন শহরের পশ্চিমে এই জোড়া ভূমিকম্প আঘাত হানে। প্রথম কম্পনটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১৩ কিলোমিটার গভীরে, যার মাত্রা ছিল ৭.২। কিন্তু সেই ধাক্কা সামলে ওঠার আগেই, মাত্র ৪০ সেকেন্ডের মধ্যে আছড়ে পড়ে দ্বিতীয় তথা আরও শক্তিশালী ৭.৫ মাত্রার ভূমিকম্পটি। এর কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠের আরও কাছে, মাত্র ১০ কিলোমিটার গভীরে। জোড়া ধাক্কায় রাজধানী কারাকাসের আকাশচুম্বী ভবনগুলো পেন্ডুলামের মতো দুলতে শুরু করে এবং মুহূর্তের মধ্যে ধূলিসাৎ হয়ে যায় বহু আবাসন।
প্রলয়ঙ্করের এই ঘটনার পর থেকেই কারাকাস-সহ ভেনেজুয়েলার বিস্তীর্ণ অংশে বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। মোবাইল টাওয়ারগুলো ভেঙে পড়ায় যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি স্তব্ধ। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যাচ্ছে, চারিদিকে শুধু সিমেন্ট আর কংক্রিটের ধ্বংসস্তূপ, যার নিচে চাপা পড়ে রয়েছে বহু প্রাণ। সরকারিভাবে এখনও সঠিক ক্ষয়ক্ষতি বা মৃতের সংখ্যা ঘোষণা করা না হলেও, বহু মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই সেখানে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু করেছে প্রশাসন। জাতির উদ্দেশে দেওয়া এক জরুরি ভাষণে দেশের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রডরিগেজ জানিয়েছেন, ভূমিকম্পের জেরে দেশের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং পরিস্থিতি মোকাবিলায় সরকার সর্বশক্তি দিয়ে ময়দানে নেমেছে।
হিডেন স্টোরিজ নিউজ

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন