Hidden Stories (বাংলা)
সর্বশেষ

ভেনেজুয়েলার পর জাপানেও জোরাল কম্পন, আতঙ্কিত উপকূল অঞ্চল

 ভেনেজুয়েলার পর জাপানেও জোরাল কম্পন, আতঙ্কিত উপকূল অঞ্চল
ছবি সংগৃহীত

জাপানের উত্তর-পূর্বাঞ্চলে ফের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল বিস্তীর্ণ এলাকা। বৃহস্পতিবার সকালে ইওয়াতে উপকূলের কাছে হওয়া এই ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ছিল ৭.২। কম্পনের প্রভাব টোকিও পর্যন্ত অনুভূত হলেও আপাতত বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর মেলেনি বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। ভূমিকম্পের পর সুনামির কোনও আশঙ্কা নেই বলেও জানানো হয়েছে।


স্থানীয় সময় অনুযায়ী সকাল সাড়ে সাতটা নাগাদ ভূমিকম্পটি অনুভূত হয়। জাপান মেটিওরোলজিক্যাল এজেন্সি প্রথমে এর মাত্রা ৬.৯ বলে জানালেও পরে তা সংশোধন করে ৭.২ করা হয়। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ইওয়াতের পূর্ব উপকূলবর্তী সমুদ্র অঞ্চল এবং গভীরতা ছিল প্রায় ৫০ কিলোমিটার। ফলে বিস্তীর্ণ এলাকাজুড়ে কম্পন অনুভূত হয়। সবচেয়ে বেশি প্রভাব পড়ে হাশিকামি শহরে। আতঙ্কে বহু মানুষ ঘর থেকে বেরিয়ে রাস্তায় চলে আসেন। 

তারাতলায় লাশের মিছিল, লাফিয়ে বাড়ল মৃত্যু! বিধানসভায় দাঁড়িয়ে শুভেন্দুর বড় ঘোষণা


ভূমিকম্পের পর নিরাপত্তার কারণে কিছু সময়ের জন্য বুলেট ট্রেন পরিষেবা স্থগিত রাখা হয়। তবে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রগুলিতে কোনও অস্বাভাবিক পরিস্থিতির খবর পাওয়া যায়নি। প্রশাসনের তরফে জানানো হয়েছে, আপাতত সুনামির কোনও ঝুঁকি নেই। তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, প্রধান ভূমিকম্পের পর আফটারশকের সম্ভাবনা থেকে যায়। 


তাই উপকূলবর্তী এলাকায় সতর্কতা বজায় রাখতে বলা হয়েছে। এদিকে একই সময়ে ভেনেজুয়েলায়ও একাধিক শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গিয়েছে। সেখানে ৭.২ ও ৭.৫ মাত্রার ভূমিকম্পে বহু এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আন্তর্জাতিক সূত্রে জানা যাচ্ছে। 

বিষয় : worldnews naturaldisaster Tsunamialert seismicactivity disasterupdate emergencyalert

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬


ভেনেজুয়েলার পর জাপানেও জোরাল কম্পন, আতঙ্কিত উপকূল অঞ্চল

প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

featured Image
জাপানের উত্তর-পূর্বাঞ্চলে ফের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল বিস্তীর্ণ এলাকা। বৃহস্পতিবার সকালে ইওয়াতে উপকূলের কাছে হওয়া এই ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ছিল ৭.২। কম্পনের প্রভাব টোকিও পর্যন্ত অনুভূত হলেও আপাতত বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর মেলেনি বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। ভূমিকম্পের পর সুনামির কোনও আশঙ্কা নেই বলেও জানানো হয়েছে।স্থানীয় সময় অনুযায়ী সকাল সাড়ে সাতটা নাগাদ ভূমিকম্পটি অনুভূত হয়। জাপান মেটিওরোলজিক্যাল এজেন্সি প্রথমে এর মাত্রা ৬.৯ বলে জানালেও পরে তা সংশোধন করে ৭.২ করা হয়। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ইওয়াতের পূর্ব উপকূলবর্তী সমুদ্র অঞ্চল এবং গভীরতা ছিল প্রায় ৫০ কিলোমিটার। ফলে বিস্তীর্ণ এলাকাজুড়ে কম্পন অনুভূত হয়। সবচেয়ে বেশি প্রভাব পড়ে হাশিকামি শহরে। আতঙ্কে বহু মানুষ ঘর থেকে বেরিয়ে রাস্তায় চলে আসেন। তারাতলায় লাশের মিছিল, লাফিয়ে বাড়ল মৃত্যু! বিধানসভায় দাঁড়িয়ে শুভেন্দুর বড় ঘোষণা ভূমিকম্পের পর নিরাপত্তার কারণে কিছু সময়ের জন্য বুলেট ট্রেন পরিষেবা স্থগিত রাখা হয়। তবে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রগুলিতে কোনও অস্বাভাবিক পরিস্থিতির খবর পাওয়া যায়নি। প্রশাসনের তরফে জানানো হয়েছে, আপাতত সুনামির কোনও ঝুঁকি নেই। তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, প্রধান ভূমিকম্পের পর আফটারশকের সম্ভাবনা থেকে যায়। তাই উপকূলবর্তী এলাকায় সতর্কতা বজায় রাখতে বলা হয়েছে। এদিকে একই সময়ে ভেনেজুয়েলায়ও একাধিক শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গিয়েছে। সেখানে ৭.২ ও ৭.৫ মাত্রার ভূমিকম্পে বহু এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আন্তর্জাতিক সূত্রে জানা যাচ্ছে। 

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার