বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় প্রেমিকের হাতে খুন হলেন এক তরুণী। অভিযোগ, নৈশভোজে ডেকে বিয়ে নিয়ে কথা বলতে চেয়েছিলেন অভিযুক্ত। কিন্তু সেই আলোচনা শেষ হয় রক্তাক্ত পরিণতিতে। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম তরুণীকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। ঘটনায় অভিযুক্ত রাজীবকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, নিহত তরুণীর নাম অঞ্জলি। কয়েক বছর আগে কর্মসূত্রে রাজীবের সঙ্গে তাঁর পরিচয় হয়। সেই পরিচয় থেকেই গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। তবে তরুণীর পরিবার এই সম্পর্ক মেনে নেয়নি। অভিযোগ, গত কয়েক মাস ধরে রাজীব বারবার বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন।
পরিবারের চাপে অঞ্জলি ধীরে ধীরে তাঁর সঙ্গে যোগাযোগও কমিয়ে দেন। রবিবার সন্ধ্যায় অঞ্জলিকে একটি রেস্তরাঁয় ডিনারের জন্য ডাকেন রাজীব। সেখানে ফের বিয়ের প্রসঙ্গ ওঠে এবং দু'জনের মধ্যে বচসা শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অঞ্জলি রেস্তরাঁ ছেড়ে বেরিয়ে যান। অভিযোগ, তাঁর পিছু নিয়ে রাস্তায় ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করেন রাজীব।
৯২’ মিনিটের ম্যাজিক: ইতিহাস গড়ল কানাডা!
রক্তাক্ত অবস্থায় স্থানীয় বাসিন্দারা তরুণীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। তবে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে এবং ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। প্রেমঘটিত এই হত্যাকাণ্ড ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

সোমবার, ২৯ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন